Monday , 17 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২২

প্রতিবেদক
AlorDhara24
March 17, 2025 11:59 am

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি এবং আক্রান্ত হয়ে ২২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয় জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয় জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এক জন, ঢাকা দক্ষিন সিটি করপোরেশনে এক জন রয়েছেন।

২৪ ঘণ্টায় ২৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরে এ যাবত মোট এক হাজার ৬৪৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

 

চলতি বছরের ১৭ মার্চ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক হাজার ৭৫৯ জন।

এর মধ্যে ৬২ দশমিক চার শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ছয় শতাংশ নারী রয়েছেন।

 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি, চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ১৩ জন মারা গেছেন।

 

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে একলাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে উঠান বৈঠক ও শীতবস্ত্র বিতরণ

হাজারো মানুষের অংশগ্রহণে মমতাজ উদ্দিন মন্তুর বিশাল নির্বাচনী গণমিছিল

নারায়ণগঞ্জে বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ

২৫২ জনকে নিয়োগ দেবে নৌবাহিনী, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

রূপগঞ্জে মহাসড়ক ও শীতলক্ষ্যা ঘাটে আবর্জনার স্তুপ, দুর্গন্ধে জনদুর্ভোগ

সোনারগাঁয়ে ৩২ কেজি গাঁজা ও প্রাইভেটকার উদ্ধার

শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন

ভূমি অফিসের কর্তৃত্বের পর ভূমি দখলের নেপথ্যে বিতর্কিত হাতেম

ঘোড়াঘাটে অর্ধকোটি টাকার নেশা জাতীয় ট্যাবলেটসহ ২ কারবারি আটক

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত বাড়ির পানির ট্যাংকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

error: Content is protected !!