Saturday , 29 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

যাত্রীবোঝাই ট্রেন ছাড়ছে ঢাকা থেকে

প্রতিবেদক
AlorDhara24
March 29, 2025 5:20 am

ঈদের ছুটিতে বাড়ি ফিরছে মানুষ। কমলাপুর রেল স্টেশনে কিছুটা ভিড় বেড়েছে। এছাড়া সকাল থেকে এখন পর্যন্ত কোনো ট্রেনের স্টেশন ছাড়তে বিলম্ব হয়নি। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

শনিবার (২৯ মার্চ) সকাল থেকে ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ট্রেন ছাড়ার এক থেকে দেড় ঘণ্টা আগেই যাত্রীরা প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করছেন। নির্ধারিত সময়ে স্টেশন থেকে ছাড়ছে ট্রেন। তুলনামূলক ভিড় কম থাকায় স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছেন যাত্রীরা।

যাত্রীরা বলছেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন হচ্ছে,স্টেশনে ভোগান্তি কম। আগেও ট্রেনে ভ্রমণ করেছি। এবারের যাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করছেন তারা।

সর্বশেষ - বাংলাদেশ

error: Content is protected !!