Tuesday , 16 December 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা !

প্রতিবেদক
AlorDhara24
December 16, 2025 10:27 am

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে দেশজুড়ে উদযাপিত হচ্ছে নানা কর্মসূচি। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে ভাষণটি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা। মহান বিজয় দিবসকে স্মরণীয় করে তুলতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সেখানে ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং দৃষ্টিনন্দন অ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সমন্বিত ব্যান্ড পরিবেশনা দর্শকদের আকর্ষণ করে। পাশাপাশি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের বাদ্য পরিবেশন অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরেও দেশের বিভিন্ন সেনানিবাস ও ঘাঁটি সংলগ্ন এলাকায় সীমিত পরিসরে ব্যান্ড পরিবেশনা আয়োজন করা হয়।

এছাড়া বিমানবাহিনীর উদ্যোগে খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, নাটোর, বগুড়া, চট্টগ্রাম শহর ও ফৌজদারহাট এলাকা, কক্সবাজার এবং মাতারবাড়ী এলাকায় সীমিত আকারে ফ্লাই পাস্ট পরিচালিত হয়।

বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী প্রদর্শনীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমানসহ সশস্ত্র বাহিনীর ৫৩ জন সদস্য—মোট ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করেন। এই প্রদর্শনীটি এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক প্যারাট্রুপারের অংশগ্রহণে অনুষ্ঠিত হলেও তা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়নি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

হজ: বাড়িভাড়া-পরিবহন চুক্তির সময় বাড়লো ১০ দিন

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে ডিসির কঠোর নির্দেশনা

ট্রেনে ঈদযাত্রা: স্কুলব্যাগে মিললো সাড়ে ৩৩ হাজার পিস ইয়াবা

বন্দরের কলাগাছিয়া ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান-মেম্বার প্রার্থী ঘোষণা

ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি নদভী কারাগারে

সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল ডিপোর জেট ফুয়েল পাচার , আলোচনায় চালক ও ডিপার ম্যান

জেল থেকে বের হয়ে কেয়ারটেকার মোকলেছুর রহমানকে প্রাণনাশের হুমকি জাহাঙ্গীরের

বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা অবসরে গেলেন শিক্ষক

সিদ্ধিরগঞ্জে অপপ্রাচারের শিকার বিএনপি নেতা হালিম জুয়েল

error: Content is protected !!