Monday , 15 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি

প্রতিবেদক
AlorDhara24
June 15, 2026 12:16 pm

মোঃ আবু কাওছার মিঠু: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল উত্তরপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী তিন ভাই জহিরুল, মহিউদ্দিন ও জসিম উদ্দিনের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় তাদের মা জোসনা বেগমের (৭৫) এখনো জ্ঞান ফিরেনি।
  ১২জুন বিকেলে পুলিশ, র‌্যাবসহ  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালালে তাদের মা পুলিশের ভয় ও আতঙ্কে জোসনা বেগম অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। আজ ১৫জুন সোমবার দুপুর পর্যন্ত জোসনা বেগমের জ্ঞান ফিরেনি। এদিকে জোসনা বেগমের ছেলে জহিরুল ইসলাম তার মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গোলাকান্দাইল উত্তরপাড়া গ্রামের তিন ভাই জহিরুল, মহিউদ্দিন ও জসিম উদ্দিন মাদক ব্যবসা করে আসছিল বলে অভিযোগ ছিল। গত ১২জুন পুলিশ তাদের বাড়িতে অভিযান চালায়।
পুলিশের অভিযানের টের পেয়ে মাদক ব্যবসায়ী জহিরুল, মহিউদ্দিন ও জসিম উদ্দিন পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ফেন্সিডিলের ন্যায় মাদকদ্রব্য ১৪ বোতল স্কাফসহ জসিম উদ্দিনের ভাড়াটিয়া চাঁদপুর জেলার সেনগাঁও মৃধাবাড়ি গ্রামের মালেক মৃধার ছেলে আবু রায়হান (২৪) ও রূপগঞ্জ থানার গোলাকান্দাইল উত্তরপাড়া গ্রামের মোন্তাজুল হকের ছেলে রাসেল মিয়াকে (৩৭) গ্রেফতার করা হয়।  এঘটনায় ভুলতা ফাঁড়ির এসআই আব্দুল মোত্তালিব বাদী হয়ে আবু রায়হান (২৪) ও রাসেল মিয়াকে (৩৭) আসমি করে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। জসিমউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ১৪ বোতর স্কাফসহ গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাজেটে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বরাদ্দ বাড়ানোর দাবি

ধর্ষকের বিচার ৯০ দিনে নয়, সাত দিনে দেখতে চাই: জামায়াত আমির

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা ও অভিনন্দন

সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা

রাজশাহীতে সার্বিক নিরাপত্তায় র‍্যাব, ঈদগাহে ডগ স্কোয়াডের তল্লাশি

মাসুদুজ্জামান’র উদ্যোগে নাসিক ১২নং ওয়ার্ডে না’গঞ্জ মহানগর বিএনপি’র দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

রূপগঞ্জে দলীয় কর্মসূচীতে নাম আগে -পরে নিয়ে বিএনপির দুইগ্রুপের মধ্যে সংঘর্ষ নিহত ১

চট্টগ্রাম সফর শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি ডিসি জাহিদুল ইসলামের কৃতজ্ঞতা

নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য গন্থের মূল্যায়ন আয়োজন

রূপগঞ্জে ভোজ্য তেলে ভেজাল: দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

error: Content is protected !!