Thursday , 8 January 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ছাত্রদল নেতা হাবিবের আহ্বান

প্রতিবেদক
AlorDhara24
January 8, 2026 6:53 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) একান্ত সাক্ষাৎকারে তিনি সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব বলেন, দেশে গত ১৭ বছর কোনো গণতন্ত্র ছিল না। আমাদের নেতা তারেক রহমান দেশে এসেছেন। তার নেতৃত্বে গণতন্ত্র ফিরে আসবে। তিনি বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের মাধ্যমে আপনারা একজন সঠিক নেতাকে নির্বাচন করবেন। যিনি এলাকার উন্নয়নে কাজ করবেন। দল আমাদের নারায়ণগঞ্জ-৩ আসনে বিগত দিনের রাজপথের আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত এবং কর্মীবান্ধব জননেতা আজহারুল ইসলাম মান্নানকে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন। আমরা দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এ আসনে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করছি। তাই আমি বিএনপি এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে কাজ করার অনুরোধ করছি। আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসীন হয় তাহলে বিগত ১৭ বছরের সকল ত্যাগের ফসল ঘরে তুলতে পারব।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী হাসিনা এ দেশের মানুষের ভোটের অধিকার এবং কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। ৫ আগষ্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। গনতান্ত্রিক রাষ্ট্রকাঠামো ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে আমাদের সবাইকে সকল বিভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থেকে ঠান্ডা পানি ও খাবার বিতরণ

বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নাঃগঞ্জ জেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা ||

নিউমোনিয়ার কারণগুলোর মধ্যে অপুষ্টি ও গৃহস্থালির দূষণ অন্যতম

মাদক সেবনকে কেন্দ্র করে তর্ক, ২৪ ঘণ্টার মধ্যেই খুন

সোনারগাঁওয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির উদ্বোধন

ভান্ডারি পুলে ফিল্মি কায়দায় কুপিয়ে ১৭ হাজার টাকা ছিনতাই

অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে ২ কারারক্ষী আটক

৫ আগস্টের ঐক্য ধরে রাখতে না পারলে ইতিহাস ক্ষমা করবে না

মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত জরুরি: ডিসি রায়হান কবির

বিভিন্ন দিবসের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ

error: Content is protected !!