Sunday , 23 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন

প্রতিবেদক
AlorDhara24
March 23, 2025 6:13 am

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬১ ও ১৮৯৩ পয়েন্টে রয়েছে।

এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

 

রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টি কোম্পানির শেয়ার।

রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিক, কেডিএস এক্সেসরিজ, ক্রাউন সিমেন্ট, ইস্টার্ন লুব্রিকেন্ট, ব্র্যাক ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রি, একমি লিমিটেড, এস আলম স্টিল ও উত্তরা ব্যাংক।

এর আগে এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স বাড়ে ১২ পয়েন্ট।

সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১৩ পয়েন্টে অবস্থান করে।

 

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৭৭ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ২০টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারের দর।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি

রূপগঞ্জে তারাবো পৌরসভায় মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে সচেতনতামূলক সভা

নজরুল জয়ন্তী উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর আলোচনা সভা

‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’—হারুন-অর রশিদের বিরুদ্ধে প্রচারণার প্রতিবাদ

রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার

ফতুল্লায় ৪৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক -মাওলানা আবদুুল জব্বার

সিরিয়ায় বাশার আল-আসাদের বাবার কবরে আগুন

তুরস্কে স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭৬

error: Content is protected !!