Thursday , 3 April 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় আইনশৃঙ্খলা রক্ষায় সিসিটিভি ক্যামেরা স্থাপন

প্রতিবেদক
AlorDhara24
April 3, 2025 4:14 pm

নারায়ণগঞ্জে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় আইনশৃঙ্খলা রক্ষায় সিসিটিভি ক্যামেরা স্থাপন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নারায়ণগঞ্জে ‘গ্রিন অ্যান্ড ক্লিন পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। একের পর এক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আজ ৩ এপ্রিল রোজ বৃহস্পতিবার গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় আইনশৃঙ্খলা রক্ষায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় শহরের প্রাণকেন্দ্র চাষাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান যেমন- বিজয়স্তম্ভ, শহীদ মিনার, মিশন পাড়ার মোড়, বালুর মাঠ এবং ডাক বাংলোর মোড়কে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার পত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই উদ্যোগ নারায়ণগঞ্জবাসীর নিরাপদ চলাচল, যানজট নিরসন এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বোলেণ, সিসিটিভি নেটওয়ার্কের মাধ্যমে এলাকাটির নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সিসিটিভির আওতায় আনা হবে, যা নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।পুলিশ সুপার প্রতুষ কুমার মজুমদার বলেন, প্রযুক্তির সহায়তায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচির আওতায় ইতিমধ্যে শহরের ১৬টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কিছুদিনের মধ্যেই গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন করা হবে। এতে পোরা শহর সবুজে সবুজে ভরে যাবে। এবং নারায়ণগঞ্জের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

নায়িকাদের একটু রহস্যজনক আচরণ না থাকলে কি চলে : মেঘলা মুক্তা

মাগুরায় শিশু হত্যার প্রধান আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক বাণিজ্য মেলাপর্দা নামছে আজ শেষ মূহুর্তে লোকে লোকারণ্য॥ মূল্যছাড়ে কেনাকাটার ধুম ॥ বিক্রেতারা খুশি

সবজির বাজার চড়া, কমেছে মুরগির দাম

ভোলায় কোস্টগার্ডের ‘যুদ্ধজাহাজ’ সোনার বাংলা দেখতে মানুষের ঢল

বিএনপি মনোনীত প্রার্থী মান্নানকে শুভেচ্ছা জানালেন জিয়া সৈনিক দলের আহবায়ক।

ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’

সিদ্ধিরগঞ্জে সশস্ত্র হামলা: নারীসহ ৭ জন আহত, বাড়িঘরে ভাংচুর ও নগদ টাকা–স্বর্ণালংকার লুটের অভিযোগ

এইচএসসি পরীক্ষা হচ্ছে জ্ঞান,সততা ও মেধা প্রকাশের ক্ষেত্র: ডিসি রায়হান কবির

error: Content is protected !!