Thursday , 23 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

কাশীপুরে দুই অসহায় পরিবারের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদ

প্রতিবেদক
AlorDhara24
July 23, 2026 10:59 am

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের দুই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদ। তার মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

জানা গেছে, কাশীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি পরিবার দীর্ঘদিন ধরে বাসাভাড়া পরিশোধ করতে না পারায় সংকটে পড়ে। বিষয়টি জানতে পেরে সোহেল মাহমুদ তাদের বাসায় গিয়ে বাড়িওয়ালার সঙ্গে কথা বলে সমস্যার সমাধানে সহযোগিতা করেন এবং পরিবারের পাশে দাঁড়ান।

এছাড়া ইউনিয়নের আরেক দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। শিক্ষাজীবন যাতে আর্থিক সংকটের কারণে ব্যাহত না হয়, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের শিক্ষা ব্যয় বহনের ঘোষণা দেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সোহেল মাহমুদ দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। অনেক পরিবারের সংকট নিরসনেও তিনি সহযোগিতা করছেন।

স্থানীয়দের মতে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তার জনসম্পৃক্ততা ও সামাজিক কার্যক্রম আরও বেড়েছে। মানবিক এসব উদ্যোগের কারণে ইউনিয়নের অনেক বাসিন্দার মধ্যে তিনি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলি নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

খুলনায় জমজমাট ঈদের কেনাকাটা, পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সদর উপজেলা প্রশাসনের হুইলচেয়ার পেয়ে নতুন স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী

রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত ফল ব্যবসায়ীর মৃত্যু

নির্যাতিতদের পরিবার-স্বজনদের কাছে ক্ষমা চাইলেন র‍্যাব ডিজি

রংপুর বুটিকস্’ এর উদ্যোগে দরিদ্র-অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ!

নারায়ণগঞ্জ সাহিত্য উৎসবে দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক জহিরুল বিদ্যুৎ

পরিবেশ উন্নয়নে গাছের চারা রোপন ও আলোচনা সভা

১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

error: Content is protected !!