Thursday , 30 April 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির

প্রতিবেদক
AlorDhara24
April 30, 2026 2:55 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বন্দর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রি. সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রথমে উপজেলার সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ে যান। সেখানে তিনি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান যাচাই করেন। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি পাঠদানে আরও যত্নবান হওয়ার তাগিদ দেন।

এরপর তিনি বন্দর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় ভূমিসেবার মান, নামজারি, খাজনা আদায় ও নথিপত্র সংরক্ষণ ব্যবস্থা পর্যালোচনা করেন। সেবা প্রার্থীদের যেন হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সবশেষে তিনি চুনাভূড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। সেখানে ওষুধের মজুদ, সেবার মান ও উপস্থিতি রেজিস্টার দেখেন। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বন্দর উপজেলা পরিষদ কার্যালয়ে যান। সেখানে তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। বিকেল ২টা ৩০ মিনিটের দিকে তিনি বন্দরের কর্মসূচি শেষ করে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি সহ উপজেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকল কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সোনারগাঁ‌য়ে যুবদল নেতার নেতৃ‌ত্বে হামলা ও কে‌া‌টি টাকার মালামাল লুটপা‌টের অ‌ভি‌যোগ

জামায়াতের নিবন্ধন প্রশ্নে ফের আপিল শুনানি ২১ জানুয়ারি

নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন মনির হোসেন কাসেমী

টোল প্লাজায় দাঁড়ানো যানবাহনে ধাক্কা, সেই বাসচালক গ্রেপ্তার

ট্রাকের চাকায় পিষ্ট হলেন মা, বেঁচে গেল কোলের শিশু

রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা !

খালেদা জিয়া-তারেক রহমানের মামলা নিষ্পত্তি, উজ্জীবিত বিএনপি

খালেদা জিয়া-তারেক রহমানের মামলা নিষ্পত্তি, উজ্জীবিত বিএনপি

আজও ফাঁকা ঢাকা: যাত্রীরা খুশি, মন খারাপ পরিবহন শ্রমিকদের

রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ॥

সোনাকান্দা ঘাট সংলগ্ন শীতলক্ষা নদীর তটের মাটি বিক্রি

error: Content is protected !!