Tuesday , 18 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ষষ্ঠ ঢাকা

প্রতিবেদক
AlorDhara24
March 18, 2025 5:38 am

বায়ুদূষণে বিশ্বের ১২৪টি শহরের মধ্যে মঙ্গলবার (১৮ মার্চ) ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। এদিন বাংলাদেশ সময় সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমানবিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ছিল ১৬৬।

একই সময়ে ১৮৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ১৭৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লাহোর।

তৃতীয় অবস্থানে থাকা দুবাইয়ের স্কোর ১৭৪। চতুর্থ স্থানে থাকা কাম্পালার স্কোর ১৬৭।

পঞ্চম স্থানে থাকা কায়রোর স্কোর ১৬৬।

 

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

 

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা শহরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জুলাই সনদ’ নিয়ে কোনো আপস করা হবে না — মাওলানা আবদুল জব্বার

রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা

রূপগঞ্জ পূর্বাচল উপশহরে জনসমুদ্র,, দিপু ভূঁইয়ার নেতৃত্বে তারেক রহমানের সংবর্ধনায় লাখো জনতার ঢল!

আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

ফতুল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় ছেলেকে তুলে নিয়ে ছুড়িকাঘাত

দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা সই

সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

ভাবনার খেয়ালে জুলাই ২৪

সাতসকালে ড্রেনে মিলল কিশোরের মরদেহ

চন্দনাইশের অসহায় গিয়াসের পাশে তারেক রহমান

error: Content is protected !!