Monday , 19 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

শিক্ষকের উপর হামলার ঘটনায় ছাত্র গ্রেফতার

প্রতিবেদক
AlorDhara24
October 19, 2026 11:09 am

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাওছার আহমেদের (৩৫) উপর হামলার ঘটনায় গতকাল ১৯অক্টোবর সোমবার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাদী হয়ে ছয় জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এজাহার নামীয় আসামী স্কুলের সাবেক ছাত্র সিয়াম আহমেদকে (২২) গ্রেফতার করেছে।
 পুলিশ জানায়, গত ১৫অক্টোবর বিদ্যালয়ের শ্রেণিকক্ষের প্রথম বেঞ্চে বসা নিয়ে দুই ছাত্রীর  মধ্যে বাক্বিতন্ডা, মারামারি ও বিরোধের সৃষ্টি হয়। বিদ্যালয়ের শিক্ষক কাওছার আহমেদ দুই ছাত্রীর মারামারির ঘটনায় অপরাধী এক ছাত্রীকে শাসন করেন।
 ১৮অক্টোবর রবিবার বিদ্যালয়ের শিক্ষক কাওছার আহমেদ কাঞ্চন বাজারে গেলে ওই ছাত্রীর পক্ষ নিয়ে শিক্ষককে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্ররা প্রথমে শাসিয়ে দেন। একপর্যায়ে ছাত্র-শিক্ষকের মধ্যে বাক্বিতন্ডা হয়। পরে পূর্ব পরিকল্পিতভাবে ছাত্ররা শিক্ষককের মাথায়, পিঠে, ঘাড়ে, হাতে ও পায়ে বেদম প্রহার করে রক্তাক্ত করেন।
একপর্যায়ে শিক্ষকের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ছাত্ররা পালিয়ে যায়। পরে শিক্ষক কাওছার আহমেদকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ইউএস বাংরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতে শিক্ষক কাওছার আহমেদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শিক্ষকের উপর ছাত্রদের হামলার ঘটনায় গতকাল ১৯অক্টোবর সোমবার কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাদী হয়ে বিদ্যালয়েরা বর্তমান ও সাবেক ছয় ছাত্রকে নামীয় ও অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহার নামীয় আসামী সিয়াম আহমেদকে  ১৯অক্টোবর সোমবার কাঞ্চন এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, শিক্ষকের উপর হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহার নামীয় আসামী সিয়াম আহমেদকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকা চার হাজার পাঁচশত পিস ইয়াবা টেবলেট নিয়ে নারী মাদককারবারী গ্রেফতার

আলো-আঁধারের কাব্য’ গ্রন্থের প্রকাশনা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

৪ সেপ্টেম্বর কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক’র জন্মদিন

সরকারি সফরে গাইবান্ধায় যাচ্ছেন সংসদ সদস্য মমতাজ আলো

তারেক রহমানের চার মামলা বাতিলের বিরুদ্ধে আপিলে রাষ্ট্রপক্ষ

রূপগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ॥

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ

সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে ফুটপাত ব্যবসায়ী ও তার স্ত্রী সন্তানকে মারধর বিএনপি যুবদলের ৬ জনের বিরুদ্ধে অভিযোগ

দৌল‌তদিয়ায় যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি

চাষাঢ়ায় শুভ হত্যার ঘটনায় দ্রুত সাফল্য ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ জন

error: Content is protected !!