Wednesday , 16 April 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

আগে স্থানীয় নির্বাচন চায় ভূমিহীন আন্দোলন

প্রতিবেদক
AlorDhara24
April 16, 2025 7:22 am

দেশে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নামক একটি সংগঠন। বুধবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দেশে স্থানীয় সরকার জনপ্রতিনিধি না থাকার কারণে লুটপাট, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপকর্ম বেড়েই চলেছে উল্লেখ করে স্থানীয় নাগরিকরা তাদের রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত, তাই অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি আমরা।

তারা বলেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সারাদেশের ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় অসাধু কর্মকর্তা-কর্মচারী ও ভূমিদস্যুদের দ্বারা ভূমিহীনরা হামলা-মামলা-হত্যা- নির্যাতনসহ সীমাহীন অত্যাচারের মুখোমুখি হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের দায়িত্ব নেওয়ায় সারাদেশের লাখো ভূমিহীন পরিবার নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে। কিন্তু স্থানীয় সরকারে জনপ্রতিনিধি না থাকায় পূর্বের ভূমিদস্যুদের প্রভাব তো কমেইনি বরং নতুন নতুন ভূমিদস্যু-চাঁদাবাজের আবির্ভাব হয়েছে।

বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, সন্ত্রাসী-লুটপাটকারীদের দ্বারা দেশের সাধারণ ভূমিহীন, কৃষক, শ্রমিক, দিনমজুর, মেহনতি মানুষ অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। টিসিবির কার্ড বিতরণে ও তারা কারচুপি করছে। কিন্তু স্থানীয় সরকারে কোনো জনপ্রতিনিধি না থাকায় জনগণ কারও শরণাপন্ন হয়ে কোনো প্রকার সহযোগিতা পাচ্ছে না।

আইনশৃঙ্খলা বাহিনীও তেমন কোনো সহযোগিতা করছে না। এমতাবস্থায় দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।

জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ সদস্যরা তাদের প্রভাব খাঁটিয়ে অবৈধ উপায়ে জনপ্রতিনিধি নির্বাচিত করা চেষ্টা করবে ফলে দেশের সাধারণ মানুষ তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

গরুর মাংস খাওয়া নিষিদ্ধ ভারতে

বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ সদর শাখার সভাপতি শরীফ সুমন সেক্রেটারি নান্টু

৪ সেপ্টেম্বর কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক’র জন্মদিন

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

র‍্যাব-১১’র অভিযানে নারায়ণগঞ্জে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেফতার ৫

আড়াইহাজারে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, আহত ১

সরকারি বিধি উপেক্ষা করে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ব্যক্তিগত বিদায় অনুষ্ঠান

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে সেতু-ভবন, রাস্তায় ফাটল

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো জেলার ইতিহাসে সর্ববৃহৎ বৈশাখী শোভাযাত্রা

ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি নদভী কারাগারে

error: Content is protected !!