Monday , 8 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

​পথশিশুদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি মাওলানা মইনুদ্দিন আহমাদের

প্রতিবেদক
AlorDhara24
June 8, 2026 9:38 am

​স্টাফ রিপোটারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ আসন্ন জাতীয় বাজেটে পথশিশুদের পুনর্বাসন ও দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের লক্ষ্যে পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন। তিনি এক প্রতিক্রিয়ায় পথশিশুদের বর্তমান করুণ অবস্থার কথা তুলে ধরে তাদের জাতীয় সম্পদে রূপান্তরের জন্য টেকসই বাজেট কাঠামোর প্রস্তাবনা দিয়েছেন।
​মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, ‘পথশিশুরাও আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ এবং দেশের সম্পদ। পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় নানা প্রতিকূলতার কারণে তারা আজ পথের ঠিকানায় আশ্রয় নিয়েছে। রেলস্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রাস্তার ধারের নিরাপত্তাহীন পরিবেশে রাত কাটানো এসব সুবিধাবঞ্চিত শিশুর মৌলিক অধিকার—খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।’
​তিনি আরও বলেন, ‘শুধুমাত্র আর্থিক বরাদ্দ নয়, বরং যাকাত ব্যবস্থাকে একটি টেকসই ও পূর্ণাঙ্গ রূপরেখায় এনে এই বিশাল জনগোষ্ঠীকে সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বাজেটে বিশেষ দিকনির্দেশনা থাকা প্রয়োজন। তাদের পুনর্বাসন করা গেলে সমাজ থেকে অপরাধ প্রবণতা অনেকটাই কমে আসবে।’
​পথশিশুদের পুনর্বাসনের ইতিবাচক প্রভাব তুলে ধরে তিনি বলেন, এই শিশুদের যদি মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব হয়, তবে সমাজে ব্যাপক পরিবর্তন আসবে। এর ফলে ​কিশোর গ্যাং সংস্কৃতি নির্মূল হবে।​মাদকাসক্তির হার কমে আসবে।​চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস পাবে।​মারামারি ও রাহাজানির মতো অসামাজিক কর্মকাণ্ড বন্ধ হবে।সামগ্রিকভাবে একটি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ বিনির্মাণ সম্ভব হবে।

পরিশেষে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পথশিশুদের অসহায়ত্ব দূর করতে এবং তাদের আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তুলতে আগামী বাজেটে সুনির্দিষ্ট পরিকল্পনা ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ জনগণের প্রাণের দাবি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় লরিচাপায় দুজন নিহত

বিভিন্ন দিবসের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ

নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

কলেজের পাওয়ার স্টেশনে মিললো গলিত মরদেহ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

ছোটপর্দায় আজকের খেলা

আ. লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে জেলা পুলিশের ২১৯৬ জন নিয়োজিত থাকবে- পুলিশ সুপার।

গলাচিপা রুপারবাড়ীতে পুলিশ ফাঁড়ির দাবিতে নাগরিক শক্তি নারায়নগঞ্জ`র সংবাদ সম্মেলন

error: Content is protected !!