নারায়নগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জ শহরের গলাচিপা এলাকাসহ আশপাশ মহল্লার অপরাধ নির্মূলে জরুরি প্রয়োজন রুপার বাড়ী’তে পুলিশ ফাঁড়ি’র। এ দাবী রাখার পাশাপাশি নাগরিক শক্তি নারায়ণগঞ্জ (NSN)এর ভীষন,লক্ষ্য, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
৩ অক্টোবর, শনিবার, বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে -এই সংবাদ সন্মেলন আয়োজন করা হয়।
নাগরিক শক্তি নারায়ণগঞ্জ (NSN) এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও প্রধান সমন্বয়কারী লে: কর্ণেল (অব:)হুমায়ুন কবির রিপন সংবাদ সন্মেলনে বিস্তারিত তুলে ধরে বক্তব্যে বলেন, ১৫ জুন ২০২৬ এ সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে আনুষ্ঠানিক ভাবে নাগরিক শক্তি নারায়ণগঞ্জ আত্নপ্রকাশ হয়। সংগঠনের মূল লক্ষ্য হলো সমাজ থেকে মাদক, সন্ত্রাস,সহিংসতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আইনসন্মত ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং একই সঙ্গে বিপদগামী মানুষকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ সৃষ্টি করার। এ লক্ষ্যে গলাচিপা, কলেজ রোড প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে এবং পরবর্তীতে নারায়ণগঞ্জ শহরের অন্যান্য এলাকা চিহ্নিত করে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান।
তিনি আরো বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে মাদকের দীর্ঘ দিনের সমস্যা সমাধান সম্ভব নয় তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার,সমাজ,প্রশাসন,জনপ্রতিনিধি,শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান গণমাধ্যম এবং তরুণ প্রজন্ম সকলকে সমন্বিত কাজ করতে হবে। তবে মাদকাসক্ত ও মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের শুধু প্রতিরোধ নয়, চাই পূর্ণবাসন। আমরা চাই মাদকে আক্রান্ত বা মাদকের সঙ্গে জড়িত মানুষগুলো মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। কেউ ভুল করলে আমরা তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চাইনা তাকে সংশোধনের সুযোগ দিয়ে আমাদের মানবিক দায়িত্বের অংশ বলে আমরা মনে করি। তবে কোন অপরাধী সংশোধন না হয়ে অপরাধ গোপন রেখে আমাদের সংগঠনে থাকতে চাইলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ নিবো।কোন ভাবেই তাকে আশ্রয় দেয়া হবেনা। আমরা মানুষকে সংশোধনের সুযোগ দিতে চাই তবে অপরাধকে নয়।
এ সময় সামাজিক বিভিন্ন অবক্ষয় প্রতিরোধ ও নাগরিক সমাজের জন্য বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজে সংগঠন কি ধরনের ভূমিকা পালন করে আসছেন এবং পালন করবেন তা নিয়ে উপস্থিত নাগরিক শক্তি নারায়ণগঞ্জ এর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন -সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দীন মন্টু,সদস্য সচিব -আহসান খান বিপুল, সমন্বয়ক -আনোয়ার হোসেন আনু,আরাফাত আহম্মেদ রাজিব,মাসুদ কবীর খোকন। তারা সকলেই বলেন, আমরা সবাই মিলে সুন্দর একটি নারায়ণগঞ্জ গড়তে চাই। তার জন্য চাই সকলের সহযোগিতা এবং পাশে।সবার সহযোগী পেলে আমরা আমাদের লক্ষস্থলে পৌঁছাতে পারবো বলে আমরা আশাবাদী।
এ সময় সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন – লিটন চন্ত্র,আলমগীর আজিজ ইমন,আরাফাত হোসেন,মোজাম্মেল হক লিটন,সাগর আহমেদ, বাবুল হোসেন প্রমূখ।



















