Monday , 15 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বিভিন্ন দিবসের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ

প্রতিবেদক
AlorDhara24
June 15, 2026 10:19 am

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ ১৪৩৩ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার, নারায়ণগঞ্জ আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১৪ জুন, ২০২৬) বেলা ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগার অডিটরিয়ামে এ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রচনা, চিত্রাংকন, কুইজ, বইপাঠ ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বাঙালি সংস্কৃতির চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বইপাঠ ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণদের মনশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা সম্ভব।

জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা এস এম জহিরুল ইসলাম বলেন , দিবসগুলোর তাৎপর্য তুলে ধরতে শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীরা তাদের মেধা ও সৃজনশীলতার মাধ্যমে ভাষা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমৃদ্ধ করেছে।

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, সুধীজন ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নাঃগঞ্জ জেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা ||

রূপগঞ্জের আন্ডা রফিকের বিরুদ্ধে অনিয়মের নানা তথ্য

ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায়

অপহৃত শিশু হোসেন উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির–এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপন আদায় সিদ্ধিরগঞ্জে ৩ অপহরণকারী গ্রেফতার হলেও বাকিরা অধরা!

error: Content is protected !!