Sunday , 17 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

প্রতিবেদক
AlorDhara24
May 17, 2026 6:33 am

মোঃ আবু কাওছার মিঠু : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে দাবি করেছেন বাড়ির মালিক। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ নবগ্রাম এলাকায় ব্যবসায়ী নুরুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বসতঘরে তালা লাগিয়ে পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করলে আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি ফোনে তাকে জানানো হয়।
খবর পেয়ে বাড়িতে এসে তিনি দেখতে পান, ঘরে থাকা দুটি স্টিলের আলমারির ড্রয়ারের তালা ভাঙা। তার দাবি, রাতের যেকোনো সময় চোরের দল ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ৪ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, বসতবাড়িতে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, রূপগঞ্জে সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে লাইনম্যান সিন্ডিকের নিয়ন্ত্রণে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি

রূপগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের থানা কমিটির পুনর্গঠন সভাপতি মাওলানা ইউসুফ ফরীদী, সম্পাদক মাওলানা হাসান মহসিন

মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড

কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২ নং ঢাকেশ্বরী এলাকায় অবস্থিত আলী আহম্মদ রি-রোলিং মিলসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক ভিতন্ডার এক পর্যায়ে ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মালিক সহ সবাইকে থানায় নিয়ে যায়

বাংলাদেশে কোনো শক্তি নেই আমাদের পরাজিত করবে: সাখাওয়াত

ময়দান প্রস্তুত, শুক্রবার শুরু বিশ্ব ইজতেমা

৭ বছরের শিশুকে ধর্ষণ, পাঁচ হাজার টাকায় মীমাংসার চেষ্টা

রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ

error: Content is protected !!