Thursday , 18 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নাগরিক সেবায় নতুন উদ্যোগ: এলজিডি ভবনের বিপরীতে লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড হবে

প্রতিবেদক
AlorDhara24
June 18, 2026 1:32 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নাগরিক সেবাকে আরও মানবিক ও দ্রুতগামী করতে নারায়ণগঞ্জ জেলা পরিষদ একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। শহরের এলজিডি ভবনের বিপরীত পাশে আধুনিক ‘লাশ ধোয়ার ঘর’ ও ‘অ্যাম্বুলেন্স রাখার স্থান’ নির্মাণ প্রকল্পের নির্ধারিত স্থান আজ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সম্মানিত প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।এখানে সকল ধর্মের লাশ রাখা যাবে এবং বিনা খরচে এম্বুলেন্সের মাধ্যমে লাশ যার যার স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জেলা পরিষদ জানায়, সাধারণ মানুষ যেন জরুরি মুহূর্তে দ্রুত অ্যাম্বুলেন্স সেবা পান এবং মৃতদেহের শেষকৃত্যের প্রক্রিয়া অত্যন্ত সম্মান ও পবিত্রতার সাথে সম্পন্ন করা যায়—এই লক্ষ্যেই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে এ ধরনের স্থাপনা নির্মিত হলে দুর্ভোগ কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পরিদর্শনের সময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “মানুষের জীবনের শেষ যাত্রাটুকুও যেন মর্যাদার সাথে হয়, সেই চিন্তা থেকেই আমরা আধুনিক লাশ ধোয়ার ঘর নির্মাণ করছি। পাশাপাশি অ্যাম্বুলেন্স স্ট্যান্ড থাকলে রোগী পরিবহন আরও সহজ হবে। জনকল্যাণই জেলা পরিষদের মূল লক্ষ্য। এই উন্নয়ন ও মানবিক অগ্রযাত্রা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।”

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তরের সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল নোমান, জেলা পরিষদের সহকারী প্রকোশলী মোহাম্মদ নাহিদুল ইসলাম,জেলা জাতীয়তাবাদী তাতী দলের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণ কাজ শুরু হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে লাইনম্যান সিন্ডিকের নিয়ন্ত্রণে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি

আন্তর্জাতিক বাণিজ্য মেলা দৃষ্টিনন্দন ও বাহারি পাটজাত পণ্য ক্রেতাদের চাহিদা

মাদারীপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা: শোকস্তব্ধ পরিবার, তদন্তে পুলিশ

নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাইকিং করে সড়ক প্রচারে জেলা তথ্য অফিস

সিদ্ধিরগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা ফিলিং স্টেশন বন্ধ।

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাকিল গ্রেপ্তার

ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে র‍্যাব-১১’র নিরাপত্তা জোরদার

ঘরে ঢুকে বিশেষ অঙ্গে মেরে প্রবাসীকে খুন, টাকা-স্বর্ণালংকার লুট

error: Content is protected !!