Sunday , 16 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

যে আইনেই হোক ধর্ষকের বিচার জনসম্মুখে কার্যকর করতে হবে: আফরোজা আব্বাস

প্রতিবেদক
AlorDhara24
March 16, 2025 9:08 am

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, এগুলোর বিচারের জন্য প্রমাণের দরকার নেই, এদের তো হাতেনাতে ধরেছে। এদের জেলে নেওয়াও উচিত না, প্রকাশ্যে এদের ফাঁসি দেওয়া উচিত।

আইনে কভার না হলে ইসলামিক আইনে করুক। যে আইনেই হোক ধর্ষকের বিচার জনসম্মুখে কার্যকর করতে হবে।

 

রোববার (১৬ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্যাতনের শিকার শিশুর (ধর্ষণ চেষ্টার ভিকটিম) শারীরিক অবস্থার খোঁজ নিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আফরোজা আব্বাস বলেন, শেখ হাসিনার ১৭ বছরে এসব ধর্ষণ, গণধর্ষণের কোনো বিচার হয়নি।

সেকারণেই এগুলো বেড়ে গেছে। আপনাদের মনে আছে নারায়ণগঞ্জের রিমার স্বামীকে দেশনেত্রী খালেদা জিয়ার আমলে কীভাবে ফাঁসি দিয়েছিল।

সেভাবে যদি হাসিনা কয়েকটা বিচার করতো তাহলে এগুলো হতো না। এ যে নরপশুগুলো এদের দুয়েকটার বিচার না হলে এরা ঠিক হবে না। মাগুরার শিশুটি মারা গেল, তার বিচারটা তাৎক্ষণিক হয়ে গেলে এ ঘটনাগুলো ঘটতো না। অথচ আমরা দেখেছি শেরপুরে, ময়মনসিংহে এরকম ঘটনা ঘটেছে। কুমিল্লায়তো একজনকে মেরেই ফেলেছে।

 

তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান এগুলো দেখার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। এসব পরিবারের কাছে তার বার্তা পৌঁছে দিতে যে, তারেক রহমান এসব পরিবারের পাশে আছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল প্রমুখ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা

নারায়ণগঞ্জে ঢালাই স্পেশাল সিমেন্ট বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালা

রূপগঞ্জে মারকাযুর নূর তাহ্ফিজুল কুরআন মাদ্রাসায় হাফেজদের দস্তারবন্দী সম্মেলন অনুষ্ঠিত

আমের কার্টনের আড়ালে ফেনসিডিল পাচার, ৩৭৭ বোতল উদ্ধার

শেষ মুহূর্তে ‘শাটডাউন’ এড়ালো যুক্তরাষ্ট্র

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জে গণমিছিল, যোগদানের আহ্বান মাসুমের

মামলা আছে কিনা দেখার দরকার নেই, আওয়ামী সন্ত্রাসীদের দেখলেই গ্রেফতার: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে এমপি আল আমিনের কাছে স্মারকলিপি

মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন: শোকের ছায়া নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে

ভূইগড় রূপায়ন টাউন- এ ফ্লাট মালিকের কাছে লিটন গংদের ৫ লক্ষ টাকা চাঁদা দাবী ও হাউজিং এ প্রভাব বিস্তারের চেষ্টা

error: Content is protected !!