Wednesday , 1 January 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বছরের প্রথম দিনেই ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরছেন মনির খান

প্রতিবেদক
AlorDhara24
January 1, 2025 5:21 am

‘অঞ্জনা’ সিরিজের গান দিয়ে সারা দেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন মনির খান। সেই ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম দিন ‘স্বৈরাচারী অঞ্জনা’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি।

বিষয়টি গায়ক নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

বুধবার (০১ জানুয়ারি) গায়কের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে নতুন গানটি।

‘আমার জীবন যদি দেশ হয় তার, তুই যে প্রধানমন্ত্রী… অঞ্জনা’- এমন কথায় ‘স্বৈরাচারী অঞ্জনা’ শিরোনামে গানটির কথা লিখেছেন ও সুর করেছেন খ্যাতিমান গীতিকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার। সঙ্গীত আয়োজন করেছেন বিনোদ রায়।

এরই মধ্যে এর মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে।

 

প্রতিবার নতুন বছরের প্রথম দিন ‘অঞ্জনা’ শিরোনামে গান প্রকাশ করে আসছেন মনির খান।

‘আমার জীবন যদি দেশ হয় তার, তুই যে প্রধানমন্ত্রী… অঞ্জনা’- এমন কথায় ‘স্বৈরাচারী অঞ্জনা’ শিরোনামে গানটির কথা লিখেছেন ও সুর করেছেন খ্যাতিমান গীতিকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার। সঙ্গীত আয়োজন করেছেন বিনোদ রায়।

এরই মধ্যে এর মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে।

 

প্রতিবার নতুন বছরের প্রথম দিন ‘অঞ্জনা’ শিরোনামে গান প্রকাশ করে আসছেন মনির খান।

সেই ধারাবাহিকতায় এবারও নতুন গান নিয়ে ফেরা তার। তবে এবার ব্যতিক্রমী এক অঞ্জনাকে তুলে ধরা হয়েছে নতুন গানটিতে।

 

মনির খান বলেন, এবার একটু ভিন্ন ধারায় অঞ্জনা গান তৈরি করেছি। বর্তমান পরিস্থিতি এবং অঞ্জনার চারিত্রিক বিষয়গুলো মিল রেখেই সৃষ্টি করা হয়েছে এই গানটি। শ্রোতারা তো বরাবরই আমার গান শোনেন, গান শুনে আমাকে ভালোবেসেছেন, হৃদয়ে জায়গা করে দিয়েছেন বলেই আমি আজ এখানে এসেছি। এ কারণেই দীর্ঘদিন ধরে সংগীতের সঙ্গে চলতে পারছি।

এ গায়ক আরও বলেন, আশা করছি এবারের ‘অঞ্জনা’র স্বাদ একদমই ভিন্ন ধাঁচের হবে। এ শিরোনামে তো অনেক গান করেছি। প্রতিটি গানেই নিজের সেরাটা দিয়েছি। তবে এবারের গানটি নিয়ে কিছু না বললেই নয়। এবার শ্রোতাদের কাছে জোর গলায় বলছি এ কারণে যে, এবারের অঞ্জনায় যেমন ব্যতিক্রমী ধাঁচ ও স্বাদ রয়েছে, একইসঙ্গে শ্রোতারা মজা পাবেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’-এ প্রথমবারের মতো প্রকাশ পায় ‘অঞ্জনা’ শিরোনামের গান। ওই সময় গানটি প্রকাশ হওয়ার পর দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর থেকে প্রায় সব অ্যালবামেই জায়গা করে নিয়েছে ‘অঞ্জনা’ শিরোনামের গান।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি আবদুল আল মামুনের ইফতার বিতরণ

ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির

রূপগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি নারীর মৃত্যু ২০ লাখ টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা

নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের নিচ থেকে ৬টি ওয়ান শুটার গান উদ্ধার

নারায়ণগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ

ভ্যাট-ট্যাক্সের চাপে রং ব্যবসায় হাহাকার

ঈদের আগে বাজার মূলধনে যোগ হলো ২ হাজার কোটি টাকা

বিদায়বেলায় এসপি মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা

সাংবাদিক আবদুল আলীর মা ফাতেমা বেগমের ইন্তেকাল

সিদ্ধিরগঞ্জে পুলিশের ব্লক রেইড: নারীসহ ১০ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

error: Content is protected !!