Tuesday , 25 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সৈয়দপুরে ৮ ইটভাটা ধ্বংস, ৩৬ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
AlorDhara24
March 25, 2025 5:47 am

নীলফামারীর সৈয়দপুরে আটটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৩৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেইসঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আটটি ইটভাটা।

সোমবার (২৪ মার্চ) দিনব্যাপী এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয় ও পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং যৌথভাবে এ অভিযান চালায়।

পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা এ অভিযানে উপজেলার কামারপুকুর এলাকায় অবস্থিত মেসার্স এম এ বি ব্রিকসকে ৫ লাখ, মেসার্স বি পি এল-২ ব্রিকসকে ৬ লাখ, মেসার্স এ এস বি ব্রিকসকে ৬ লাখ, মেসার্স এ স্টার বি ব্রিকসকে ৬ লাখ, এ বি এল ব্রিকসকে ৬ লাখ, খাতামধুপুর ইউপির মুসরত ধুলিয়া মেসার্স এম বি ব্রিকস ৩ লাখ ৫০ হাজার, মেসার্স এমবিসি ব্রিকসকে ৩ লাখ, মেসার্স টিবিএল ব্রিকসকে ৫০ হাজার টাকাসহ ৮টি ইটভাটায়  ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই ৮ ইটভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ৩৬ লাখ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়।

অভিযানকালে উল্লেখিত ইটভাটাগুলো স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল-মামুন।

 

এ সময়ে নীলফামারী জেলা পুলিশ বিভাগ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-১৩ ও নীলফামারী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস-এর একদল চৌকস সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা  করেন। পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের

ভূমি সেবায় হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে ডিসি রায়হান কবির এর আকস্মিক পরিদর্শন

শ্রমিকদের পুনর্বাসন ও বকেয়া মজুরি পরিশোধসহ আইবিসির ৭ দাবি

এভারকেয়ারে চিকিৎসায় অবহেলা, চবি শিক্ষকের সন্তানের মৃত্যু

অপপ্রচারের কবলে ঝালকাঠির নবাগত এসপি বদরুল আলম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামই আমাদের প্রেরণাঃ যুবদল নেতা রাব্বি

সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণচেষ্টা, দুইজন আটক!

ধারালো অস্ত্রসহ রূপগঞ্জে ৫ ডাকাত গ্রেপ্তার মিলল ডাকাতি হওয়া স্বর্ণালংকার

সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে ফুটপাত দোকানে হামলা/ভাঙচুরের অভিযোগ

শতবর্ষী পাবলিক লাইব্রেরির বই খাচ্ছে উইপোকা, খসে পড়ছে পলেস্তারা

error: Content is protected !!