Sunday , 16 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

প্রতিবেদক
AlorDhara24
August 16, 2026 4:11 pm

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গতকাল ১৬আগষ্ট রবিবার আতাউর রহমান আতা (৬২) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির পিতার মৃত্যুর পর তার মা পোশাক শ্রমিক হিসেবে চাকরি করেন।

পুলিশ জানায়, গত ১২আগষ্ট কাঞ্চন পৌরসভার আশরাফ জুট মিলস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তাদের কেন্দুয়াপাড়া গ্রামের বাড়িতে মা পোশাক কারখানায় চলে যাওয়ার পর নির্জন ঘরে মুখ চেপে ধরে একই এলাকার আতাউর রহমান আতা শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষক পালিয়ে যায়। পরে উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা, ভয়ভীতি ও পরিবারের সদস্যদের হুমকি দিয়ে মিমাংসার চেষ্টা করে। পরে শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দয়ের করেন।

ভোলাবো পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাদাত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকা থেকে অভিযুক্ত আতাউর রহমানকে আতাকে গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু / দগ্ধ ২

নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাসমিন আক্তার পিপিএম’র যোগদান

বিজয় দিবসে বঙ্গভবন এলাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা

রূপগঞ্জে ভূমিদস্যু আন্ডা রফিক এলাকায় ফেরায় কায়েতপাড়ায় আতঙ্ক:

নলছিটিতে যৌথবাহিনীর অভিযান: গাঁজা, ইয়াবা ও অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক

সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে ফুটপাত দোকানে হামলা/ভাঙচুরের অভিযোগ

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির

যেভাবে চিনবেন এআই দিয়ে বানানো ভিডিও

সিসিএসের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে বাজার মূল্য তালিকা উদ্বোধন, ভোক্তা সচেতনতায় কর্মসূচি

error: Content is protected !!