Tuesday , 21 January 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

অতিবিপ্লবী চিন্তা দিয়ে অস্থিরতা করা ঠিক হবে না: ফখরুল

প্রতিবেদক
AlorDhara24
January 21, 2025 11:09 am

অতিবিপ্লবী চিন্তা-ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

 

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, এ মুহূর্তে সব পাল্টে দেবো, এ মুহূর্তে দখল করবো, এ মুহূর্তে সব অন্যায় দূর করবো, এটা হয় না। ধাপে ধাপে যেতে হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, সরকার অনেকগুলো কমিশন করেছে, কিন্তু শিক্ষার সংস্কারে কোনো কমিশন হয়নি। এটা করা উচিত ছিল।

মির্জা ফখরুল বলেন, শিক্ষাব্যবস্থা ও শিক্ষা একদম শেষ হয়ে গেছে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় সব জায়গায় মান এত নিচে নেমে গেছে তা বলে বোঝানো যাবে না।

 

 

অসংখ্য স্কুল ও কলেজ তৈরি হয়েছে যেখানে শিক্ষক নেই। শিক্ষা ঠিক না হলে সমাজের কোন পরিবর্তন হবে না।

ফখরুল বলেন, দেশে যে অস্থিরতা চলছে সেটি নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরে পা ফেলতে হবে এবং কোনো হঠকারিতা করা যাবে না। প্রয়োজনের সঙ্গে সঙ্গে ব্যবস্থা পাল্টায়।

তিনি বলেন, ‘আমাদের বাংলাদেশের অনেক সমস্যা। তবে সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে আমাদের লেখাপড়াটা শেষ হয়ে গেছে। শিক্ষাব্যবস্থা এবং শিক্ষা একেবারে শেষ হয়ে গেছে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার মান এত নিচে নেমে গেছে যে তা বলে বোঝানো যাবে না। বিভিন্ন এমপিওভুক্ত করে অসংখ্য স্কুল তৈরি হয়েছে এবং কলেজ তৈরি হয়েছে, যেখানে কোনো শিক্ষক নেই। তবুও অনার্স-মাস্টার্স খুলে বসে আছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

গাউসিয়া কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য স্বাগত র‍্যালি

স্কুল সিলেবাসে খেলাধুলা অন্তর্ভুক্তি ও খেলোয়াড়দের ভাতার ঘোষণা দিলেন মামুন মাহমুদ

বছরের প্রথম দিনেই ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরছেন মনির খান

এইচএসসি পরীক্ষা হচ্ছে জ্ঞান,সততা ও মেধা প্রকাশের ক্ষেত্র: ডিসি রায়হান কবির

আমাদের দেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : সুলতান মাহমুদ

মাদারীপুর জেলা আ.লীগের কার্যালয় ভাঙচুর

আনন্দ উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আমরা ৯৭ নারায়ণগঞ্জের আত্মপ্রকাশ

আহত সাংবাদিক সোনালীর খোঁজ নিল জেলা প্রশাসন, দিল আর্থিক সহায়তা

সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ডে ১ দিন ব্যাপি ওয়াজ ও দোয়ার মাহফিল

মহানবী(সাঃ)-এর আদর্শেই মিলবে মুক্তি -আল্লামা বাহাদুর শাহ্

error: Content is protected !!