Tuesday , 11 February 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

প্রতিবেদক
AlorDhara24
February 11, 2025 8:04 am

বায়ুদূষণে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে আজ সপ্তম অবস্থানে রয়েছে ঢাকা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১১টা ৩০ মিনিটে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ছিল ১৮৯।

বায়ুর এই মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

 

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার নিয়মিত বায়ুদূষণ পরিস্থিতি তুলে ধরে।

বাতাসের মান নিয়ে তৈরি করা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে ধারণা দেয়।

 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। তবে স্কোর ১০১ থেকে ১৫০ থাকলে তা ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

 

 

স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এই প্রতিবেদন লেখার সময়ে ৩২০ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে ছিল ভারতের দিল্লি। ২৫২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ছিল পাকিস্তানের লাহোর। ২২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল ভিয়েতনামের হ্যানয়।

চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে যথাক্রমে রয়েছে উগান্ডার কাম্পালা, নেপালের কাঠমান্ডু ও বসনিয়া-হার্জেগোভিনার সারাজেভো।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ২২ গুণ বেশি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

শিশুশ্রমের করুণ পরিণতি: জামালপুরে দুর্ঘটনায় আহত দুই মাদ্রাসা শিক্ষার্থী

নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএর শুভেচ্ছা ও অভিনন্দন

ঘোড়াঘাটে অর্ধকোটি টাকার নেশা জাতীয় ট্যাবলেটসহ ২ কারবারি আটক

নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীত পরিবেশন

সাংবাদিক ভূইয়া কাজল নারায়ণগঞ্জ ও দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও বেশি সম্ভাবনাময় হবে: ড. ইউনূস

গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

চীন-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর হবে

নারায়ণগঞ্জে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইসলামি দলের ১৬ প্রার্থী বৈধ

পর্তুগালে নারায়ণগঞ্জ কমিউনিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত

error: Content is protected !!