Monday , 27 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

গলাচিপায় প্রীতি ফুটবল ম্যাচে স্পেনকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

প্রতিবেদক
AlorDhara24
July 27, 2026 2:03 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ। গলাচিপা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় স্পেনকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনার দল।

আজ রবিবার দুপুর ১ টায় গলাচিপা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করতে ফোজলুর বাড়ির মাঠে ভিড় করেন এলাকার বিপুল সংখ্যক দর্শক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

রোমাঞ্চকর এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আর্জেন্টিনা নামে দলটি। পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে দল স্পেনকে ৩-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় তারা।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিবেশী নিরাপত্তা কমিটির সমন্বয়ক মুকুল মাহমুদ, মোজাম্মেল হোসেন লিটন ও মোহাম্মদ খলিলুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মুকুল মাহমুদ বলেন, এলাকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। অবসর প্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হুমায়ুন কবির রিপনের নেতৃত্বে এলাকার ইতিবাচক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তারা সব সময় পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে খেলাধুলার আয়োজনের আশ্বাস দেন।

ম্যাচটি পরিচালনা করেন মোহাম্মদ রিফাত, সিয়াম ও আদিব।

আর্জেন্টিনা দলের খেলোয়াড় ছিলেন আলিফ, আব্দুর রহমান, নূর মোহাম্মদ, রাফি, সিয়াম, ও সাব্বির। অন্যদিকে স্পেন দলের হয়ে খেলেছেন আব্দুল্লাহ, সালেহীন , শান্ত, তাসকিন, মাহাদী ও প্রবাস।

আয়োজনটি সফলভাবে সম্পন্ন হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!