Saturday , 3 January 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

সাইনবোর্ড প্রো-এ্যাকটিভ হসপিটালের সিসিইউতে অনিয়ম ,অসংখ্য অভিযোগ রোগীর স্বজনদের

প্রতিবেদক
AlorDhara24
January 3, 2026 6:53 am

প্রো-এ্যাকটিভ হসপিটালের স্বাস্থ্যবিধি না মেনেই সিসিইউতে ওষুধ কোম্পানি প্রতিনিধির দল,অসংখ্য অভিযোগ রোগীর স্বজনদের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সাইনবোর্ড এলাকায় অবস্থিত প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজের মুমূর্ষ রোগীদের গুরুত্বপূর্ণ সিসিইউতে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা করতে দেখা গেছে। এতে করে রোগী এবং তাদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বুধবার (৩১ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বুকের ব্যথা নিয়ে সোনারগাঁও থেকে সাইনবোর্ড প্রো একটিভ হাসপাতালে ভর্তি হয় হযরত (৬০) নামের এক রোগী। ইমার্জেন্সি ডাক্তার রোগীকে সিসিইউ তে ভর্তি করার পরামর্শ দেন।

রোগীর সাথে আসা লোকজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাসপাতালের নিয়মকানুন মেনে রোগীকে দ্রুত সিসিইউ তে ভর্তি করান। পরদিন বৃহস্পতিবার (১লা জানুয়ারি) রোগীর আত্নীয় রোগীকে দেখতে হাসপাতালে জান। হাসপাতালের লোকজন ওনাকে বলেন শরীরে গাউন পরে সিসিইউ তে যেতে হবে।

হাসপাতালের নিয়মানুযায়ী শরীরে গাউন পরে সিসিইউ তে যাওয়ার জন্য রেডি হয়ে আসেন সিসিইউ’র সামনে। সেখানে এসে তিনি দেখতে পান বিভিন্ন ঔষধ কোম্পানির লোকজন সিসিইউ’র দরজার সামনে ভিড় করে আছে। ঠিক ঐসময় ঔষধ কোম্পানির একজন কোন রকম গাউন না পরেই সিসিইউ তে প্রবেশ করেন। বিষয়টি সাথে সাথে রোগীর আত্নীয় মোবাইলে ভিডিও করেন এবং তার ভিডিও করা দেখে ঔষধ কোম্পানির অন্য লোকজন সেখান থেকে দ্রুত চলে যান।

উপরোক্ত বিষয়ে জানতে প্রো-এ্যাকটিভ হাসপাতালের পরিচালক নজরুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এই বিষয় নিয়ে আপনি সিইওর সাথে কথা বলেন। সিইও এর মোবাইল নাম্বার চাইলে তিনি হাসপাতালে এসে সরাসরি কথা বলতে বলেন। রোগীর স্বজনরা জানান, হসপিটালে আইসিইউ ও সিসিইউ গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে সহজে কেউ ঢুকতে পারে না।

ঢুকতে হলেও স্বাস্থ্যবিধি মেনে ঢুকতে হয়। অথচ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দলে দলে সিসিইউতে ঢুকছে। তারা কোন ধরনের স্বাস্থ্য বিধি না মেনে প্রবেশ করেছে। এতে করে আমাদের যে রোগীরা সিসিইউতে রয়েছেন তাদেরকে নিয়ে আমরা শংকিত।

হাসপাতাল কর্তৃপক্ষের এমন অবহেলার কারণে রোগীদের বড় ধরনের সমস্যা হতে পারে বলে মনে করি আমরা। উপরোক্ত বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও সিভিল সার্জন এর দৃষ্টি আকর্ষণ করছি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

*জেলা প্রশাসকের নির্দেশে সয়াবিন তেল এর কৃত্রিম সংকট তৈরি রোধে মোবাইল কোর্ট অভিযান*

সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন ও বৃক্ষরোপণে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল

সাইলোতে ভাড়া নিয়ে বিরোধ, বন্ধ খাদ্যশস্য সরবরাহ

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির নতুন কমিটি ঘোষণা, সভাপতি আরজু, সম্পাদক বিদ্যুৎ

র‍্যাব পরিচয়ে নারায়ণগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর ৩০ লক্ষ টাকা ডাকাতির সাথে জড়িত অন্যতম আসামী রেজাকে গ্রেফতার করেছে র‍্যাব–১১।

প্রবাসীদের আলাদা এনআইডি গাইডলাইনের কথা ভাবছে ইসি

শামীম ওসমান চলে গেলেও ব্যবসা বুঝিয়ে দিলেন তাদের

পরীক্ষার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি –ডিসি

সাউথইস্ট ব্যাংকের জালিয়াতি, খেলাপি হয়েও এমপি হন তারা

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি আবদুল আল মামুনের ইফতার বিতরণ

error: Content is protected !!