Wednesday , 9 April 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

চাঁদপুরে শহীদ জিয়া গোল্ডকাপ টুর্নামেন্টে প্রধান অতিথি বিএনপির আজীবন বহিষ্কৃত নেতা !

প্রতিবেদক
AlorDhara24
April 9, 2025 12:20 pm

চাঁদপুরে শহীদ জিয়া গোল্ডকাপ টুর্নামেন্টে প্রধান অতিথি বিএনপির আজীবন বহিষ্কৃত নেতা !

বিশেষ প্রতিনিধিঃ
বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত নেতা প্রধান অতিথি হলেন শহীদ জিয়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের। চাঁদপুরের মতলব উত্তরে ছেঙ্গারচর পৌর সভার সামনে সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে আয়োজন করা হয় ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্ট এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয় ৮ এপ্রিল । “শহীদ জিয়া গোল্ডকাপ ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫” নামে আয়োজিত মেগা ফাইনালের প্রধান অতিথি হন বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত নেতা নুরুল হক সরকার (নুরু সিআইডি)। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৩ সালে ছেঙ্গারচর পৌরসভার মেয়র নির্বাচনে অংশগ্রহন করায় তাকে বহিষ্কার করা হয়। দল থেকে আজীবন বহিষ্কৃত এই নেতাকে শহীদ জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্টের প্রধান অতিথি করায় দলীয় নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে । বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং মামলা হামলার শিকার একাধিক নেতা-কর্মী বলেন,আজীবন বহিষ্কৃত নেতা যেখানে প্রধান অতিথি হয় সেখানে শহীদ জিয়ার নাম ব্যবহার করে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট দলের ভাবমূর্তি নষ্ট করে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলীয় কর্মী বলেন, মেগা ফাইনালের ব্যনারে যে নামগুলো বিশেষ অতিথির সারিতে স্থান পেয়েছে তাদের কয়েকজন একসময়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগের ঘনিষ্ঠজন বলে স্বীকৃত। অতিথি তালিকার একাধিক ব্যক্তিকে আওয়ামী শাসনামলে কখনো সাবেক এমপি নুরুল আমিন রুহুল আবার কখনো আঃলীগের প্রভাবশালী মন্ত্রী মায়া চৌধুরীর মিছিলে সামনের সারিতে দেখা গেছে একাধিকবার। শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিশেষ অতিথির সারিতে থাকা হাকিম মিজি,মুরাদ আফজাল প্রামানিক, আক্তার মুফতি,মাহফুজুর রহমান প্রামানিক, আসিফ আলি সিরাজী কে আওয়ামী শাসনামলে মিটিং-মিছিল সহ সাবেক দুই সংসদ সদস্যের সাথে প্রকাশ্যে দেখা গেছে। এরাই আবার শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টে বিশিষ অতিথি হওয়ায় দলের অভ্যন্তরে সমালোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।মেগা ফাইনালে বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত নুরুল হক সরকারের ঠিক পাশের চেয়ারে বসতে দেখা যায় টুর্নামেন্টের সভাপতি ও জেলা বিএনপির সদস্য মান্নান লষ্করকে। মেগা ফাইনালের উদ্বোধনী বক্তব্যেও তাকে নুরুল হক সরকারের সাথে একত্রে দেখা যায়। জেলা বিএনপির এ সদস্য ছেঙ্গারচর পৌর বনিক সমিতির নবনির্বাচিত সভাপতি। ক্ষোভ প্রকাশ করে একাধিক পৌর ও উপজেলা বিএনপি’র নেতা কর্মী বলেন, মান্নান লষ্কর বিশেষ সুবিধা আদায়ের লক্ষে বহিষ্কৃত নেতাকে প্রধান অতিথি ও আওয়ামী দোষরদের বিশেষ অতিথি করেছেন।তারা বলেন এর ফলে শহীদ জিয়ার নাম ব্যবহার করে দলের সাথে অসদাচরণ করেছেন যার ফলে দলের ভাবমূর্তি জন সাধারণের মাঝে প্রশ্নবিদ্ধ হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির সদস্য মান্নান লষ্করকে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সলিম উল্যা সেলিম ঘটনার তথ্য চিত্র দেখে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে ডিকেএমসি হসপিটালে চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

স্থানীয় পর্যায়ে বিতরণ করা সরঞ্জাম সেখান থেকেই কেনা হবে: দুর্যোগ উপদেষ্টা

পানি নিষ্কাশনের ব্যবস্থা ছাড়াই সড়ক নির্মাণ: রূপগঞ্জের নগরপাড়া বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

শেখ হাসিনাসহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোক বর্তিকা বইয়ের মোড়ক উন্মোচন

শ্যামলীতে ৪৭ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্ধ

বিদ্যুৎ-পানি ও নিরাপত্তার দাবিতে সিদ্ধিরগঞ্জে দর্জি শ্রমিকদের মানববন্ধন

রূপগঞ্জে অগ্নিকান্ডে মাদ্রাসার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

সূচকের উত্থানে পুঁজিবাজারের লেনদেন চলছে

রূপগঞ্জে পিস্তলসহ ১৮ মামলার আসামি শ্রাবণ ও ৩ সহযোগী গ্রেপ্তার

error: Content is protected !!