Friday , 13 March 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

এনায়েতনগরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
AlorDhara24
March 13, 2026 6:25 pm

নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড (পূর্ব) এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মুসলিমনগর নয়াবাজার কেএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন। তিনি বলেন, পবিত্র রমজান মাস কোরআন নাজিলের মাস এবং এই মাসেই ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। তিনি রমজানের শিক্ষা থেকে আত্মশুদ্ধি ও নৈতিকতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ফতুল্লা পশ্চিম থানা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক সাম্প্রতিক আন্দোলনে নিহত তরুণদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, রমজানের মূল শিক্ষা তাকওয়া অর্জনের মাধ্যমে ব্যক্তি ও সমাজকে নৈতিকতার পথে পরিচালিত করা।

এনায়েতনগর ৩ নম্বর ওয়ার্ড (পূর্ব) সাংগঠনিক সভাপতি মো. আওলাদ হোসেন সরকারের সভাপতিত্বে এবং মফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মধ্য ইউনিটের সভাপতি শরীয়তুল্লাহ, ফতুল্লা পশ্চিম থানার সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল করিম ও আনোয়ার হোসেনসহ অন্যরা।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

শাহ সিমেন্টের বেপরোয়া গাড়ির চাপায় মাদ্রাসা ছাত্র নিহত, মীমাংসার নামে দরকষাকষির অভিযোগ

আট বছর পর দেশে ফিরেছেন বেবী নাজনীন

অতিবিপ্লবী চিন্তা দিয়ে অস্থিরতা করা ঠিক হবে না: ফখরুল

শামীম ওসমান চলে গেলেও ব্যবসা বুঝিয়ে দিলেন তাদের

শাপলা চত্বর গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভ, ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ

র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জ থেকে ১৩৫ বোতল ফেনসিডিল ও স্কাফসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবক হত্যা: র‍্যাব-১১’র হাতে আটক ২

‘Kids’ Education’ কর্মশালায় সনদপত্র গ্রহণ করছেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

আনন্দ উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আমরা ৯৭ নারায়ণগঞ্জের আত্মপ্রকাশ

প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ ডিসি জাহিদের উদ্যোগ

error: Content is protected !!