Saturday , 12 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

১৮৪ বোতল ESKUF সহ দুইজন গ্রেপ্তার

প্রতিবেদক
AlorDhara24
September 12, 2026 9:08 am

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১৮৪ বোতল ESKUFসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) হাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তারাবো পৌরসভার বরাব এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে বিল্লাল হোসেন (৫৫) ও রাসেল (৩৫) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৮৪ বোতল ESKUF উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার বিল্লাল হোসেন কুষ্টিয়ার দৌলতপুর থানার প্রাকপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাব এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপর গ্রেপ্তার রাসেল চাঁদপুরের মতলব এলাকার বাসিন্দা এবং তিনিও একই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় যুব দিবসে টংগীবাড়ী উপজেলা কার্যালয়ের নানা কর্মসূচি

ফতুল্লায় রূপায়ণ টাউনে সন্ত্রাসী হামলায় মসজিদ খতিবসহ আহত ৩

আজও ফাঁকা ঢাকা: যাত্রীরা খুশি, মন খারাপ পরিবহন শ্রমিকদের

ব্যাখ্যা চেয়ে নোটিশ,আহমেদুর রহমান তনুকে সাময়িক অব্যাহতি এনসিপির

এনজেইউ কার্যালয়ে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন

মাদকবিরোধী সংগঠন নাগরিক শক্তি কে কম্পিউটার উপহার দিলেন জেলা প্রশাসক

হাতী মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন: মোহাম্মদ আলী

আপনাদের উপস্থিতি সমর্থনের প্রতিফলন: ইইউ দূতদের প্রধান উপদেষ্টা

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

গাজায় নিহত হয়েছেন প্রায় অর্ধশত ফিলিস্তিনি

error: Content is protected !!