Thursday , 2 April 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ৫ মাদক কারবারিসহ গ্রেফতার ৬

প্রতিবেদক
AlorDhara24
April 2, 2026 12:31 pm

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ৫ মাদক কারবারিসহ গ্রেফতার ৬

​নুরুজ্জামান সাউদঃ ০২ এপ্রিল, ২০২৬

​নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে ১৪৫ পুরিয়া হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ পাঁচজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় নিয়মিত মামলার আসামিদের পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আরও এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করে।

​গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন— মোঃ ওমর ফারুক (৩০), বিজয় (২১), মোঃ রিপন (৩৮), মোঃ সাগর ওরফে টেটু (২২) এবং শাকিল ওরফে টুন্ডা শাকিল (৩৫)। গ্রেফতারকালে তাদের তল্লাশি করে মোট ১৪৫ পুরিয়া হেরোইন ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

​মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত পাঁচজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

​এদিকে একই অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) পলাতক আসামি মোঃ মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

​সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত ৬ আসামিকে আজই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। এলাকায় মাদক বিক্রেতা, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে শারিরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০২ মামলা

প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চাঞ্চল্যকর মামলা, মাদক ও ছিনতাই দমনে কঠোর নির্দেশ

সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড সুগন্ধা হাসপাতালে ভূল চিকিৎসায় শিশুর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে জেলা পুলিশের ২১৯৬ জন নিয়োজিত থাকবে- পুলিশ সুপার।

সাংবাদিকদের মিলনমেলায় জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উদযাপন

চন্দনাইশের অসহায় গিয়াসের পাশে তারেক রহমান

সবজির বাজার চড়া, কমেছে মুরগির দাম

রূপগঞ্জে মহাসড়ক ও শীতলক্ষ্যা ঘাটে আবর্জনার স্তুপ, দুর্গন্ধে জনদুর্ভোগ

error: Content is protected !!