Saturday , 13 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

মাদককে না বলুন স্লোগানে” মুসলিম নগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রতিবেদক
AlorDhara24
June 13, 2026 8:19 am

স্টাফ রিপোর্টারঃ ‘মাদককে না বলুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মুসলিম নগর বায়তুল আমান সরকারি শিশু পরিবার মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকালে টান টান উত্তেজনার মধ্য দিয়ে এই ম্যাচটি সম্পন্ন হয়।

​ফুটবল ম্যাচটিতে অংশগ্রহণ করে স্থানীয় ‘পূর্বপাড়া একাদশ’ ও ‘মধ্যপাড়া একাদশ’। হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্ধারিত সময় শেষে খেলা অমীমাংসিত থাকলে ট্রাইবেকারে ৪-৩ গোলে পূর্বপাড়া দলকে পরাজিত করে জয়লাভ করে মধ্যপাড়া একাদশ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক এবং কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ক্রীড় ও সাংস্কৃতিক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর
সভাপতি হাফেজ আব্দুল মোমিন। তিনি আয়োজকদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

​নিজের বক্তব্যে হাফেজ আব্দুল মোমিন বলেন, “তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমি চাই, প্রতিটি পাড়ায় নিয়মিত খেলার আয়োজন করা হোক।”

​তিনি আরও ঘোষণা দেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের এই মাঠে নিয়ে আসা হবে। সেই সাথে তিনি প্রতি মাসে অন্তত একটি করে খেলা আয়োজনের জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান এবং ভালো ও গঠনমূলক সব কর্মকাণ্ডে সকলকে সম্পৃক্ত হওয়ার তাগিদ দেন।

​উক্ত ফুটবল ম্যাচটির মোঃ শাহেদ হোসাইনের
সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুসলিমনগর মধ্য পাড়া চ্যাম্পিয়ন টীম মোঃ মামুন সরকার, অধিনায়ক হাবিব, আব্দুল্লাহ, তুহিন, শুভ, মৃদুল আহাদ, মুসলিম নগর পূর্বপাড়া রানার্সআপ টিম শাহাবুদ্দিন মোল্লা, স্বপন, আলিফ, শাকিল, কাউসার, শান্ত, শাকিব, শিহাব প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইউনুস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা। খেলার মাঠে স্থানীয় তরুণদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাবাসীর মধ্যে দারুণ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ দুই নারী ও এক শিশুর খণ্ড বিখন্ড মরদেহ উদ্ধার

সাংবাদিক ভূইয়া কাজল নারায়ণগঞ্জ ও দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ষষ্ঠ ঢাকা

রূপগঞ্জের পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

অন্নপূর্ণা-১ অভিযানে যাচ্ছেন পর্বতারোহী বাবর আলী

ইসরায়েলি বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

বন্যাদুর্গত শতাধিক পরিবারের পাশে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠন

বেশিরভাগ দোকান বন্ধ, পণ্যের সরবরাহ-ক্রেতা কম

সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা, ফিলিং স্টেশন বন্ধ!

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির–এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান

error: Content is protected !!