Sunday , 19 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

প্রতিবেদক
AlorDhara24
July 19, 2026 12:39 pm

মোঃ আবু কাওছার মিঠুঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের পাবই এলাকায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রব্বানি মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

১৯ জুলাই রবিবার উপজেলার পাবই এলাকার এসকেএফ ফার্মাসিউটিক্যালস কারখানার পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রব্বানি মন্ডল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার লাইরি মোহনপুর এলাকার মৃত জালাল মন্ডলের ছেলে।
ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই মোতালিব বলেন, একটি বালুবাহী ট্রাক ব্যাক গিয়ারে পিছিয়ে যাওয়ার সময় সড়কে দাঁড়িয়ে থাকা পথচারী রব্বানি মন্ডলকে ধাক্কা দেয়। এসময় তিনি সড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ দূর্ঘটানয় নিহত রব্বানি মন্ডলের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রায় ৬ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

৭০ জঙ্গিসহ ৭০০ বন্দি এখনও পলাতক: আইজি প্রিজন

নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক -মাওলানা আবদুুল জব্বার

রামু সমিতি, চট্টগ্রাম’র নির্বাহী কমিটি ঘোষণা

আওয়ামীলীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যে করেছে

না’গঞ্জ ফটোগ্রাফি ক্লাব এর প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোকচিত্র ও ভিডিওচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জ শহরের চলমান হকার উচ্ছেদ অভিযান, পুনর্বাসন সংকট এবং ভয়াবহ যানজট পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ যুব ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার কার্যকরি সদস্য রাতুল দেওয়ান।

শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

error: Content is protected !!