Monday , 5 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

দোকানঘর দখলের চেষ্টার অভিযোগ, আদালতে হাজিরের নোটিশ

প্রতিবেদক
AlorDhara24
October 5, 2026 12:42 pm

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে চারজনকে আদালতে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। প্রভাবশালী এক সাবেক পুলিশ কর্মকর্তা ও তাঁর উপসহকারী সচিব ছেলের ক্ষমতার জোরে ভুক্তভোগী নজরুল মিয়ার মালিকানাধীন জমির ওপর নির্মিতব্য এক শাটার বিশিষ্ট দোকানঘর দখলের পায়তারা চালানোর অভিযোগ উঠেছে। নালিশি জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের বিরোধ বা দখল-হস্তক্ষেপ না করার নির্দেশনা চেয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়।

​আদালতের নোটিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার আদমজীনগর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম (৫০) বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে এই মামলা বা আবেদন করেন। এতে প্রধান অভিযুক্ত হিসেবে হাফিজউদ্দিন (সাবেক পুলিশ কর্মকর্তা), তাঁর ছেলে রাজিব (উপসহকারী সচিব), মো. রাজু চৌধুরী, রাকিব (২৮) ও সজীব (৩২)-এর নাম উল্লেখ করা হয়েছে।
​নোটিশে উল্লেখ করা হয়, বিরোধপূর্ণ ওই জমির ওপর একটি এক শাটার বিশিষ্ট দোকানঘর রয়েছে ।
কিন্তু নালিশি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিবাদীপক্ষের লোকজন নিজেদের ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক সেই দোকানঘর ও জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় নালিশি জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রতিপক্ষকে জমিতে বাদীপক্ষের দখলে কোনো ধরনের হস্তক্ষেপ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

​আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর ২০২৬ তারিখে সকাল ৯টায় উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিরোধপূর্ণ জমি ও দোকানঘর নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উভয় পক্ষকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে বলা হয়েছে।
​
তফসিলভুক্ত জমি: নোটিশে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাব-রেজিস্ট্রি অফিস (নারায়ণগঞ্জ সদর) এলাকার মৌজা-সংক্রান্ত জমির দাগ ও খতিয়ান উল্লেখ করা হয়েছে। এতে এসএ ৪৩৩ ও আরএস ৮১৪ নম্বর খতিয়ানের এবং সিএস/এসএ ২৬০২ ও আরএস ৫৪৯০ নম্বর দাগের জমির কথা বলা হয়েছে। মোট ৩৫ শতাংশ জমির মধ্যে ৩০ শতাংশ জমি বর্তমানে বিরোধপূর্ণ হিসেবে উল্লেখ রয়েছে।
​আদালতের এই নোটিশটি গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠা কালীন সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ কামাল হোসেনের সন্তান নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও তরুণ দলের নেতৃবৃন্দের উপর বর্বোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

৭৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, সস্ত্রীক তাপসের নামে মামলা

সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকা চার হাজার পাঁচশত পিস ইয়াবা টেবলেট নিয়ে নারী মাদককারবারী গ্রেফতার

নারায়ণগঞ্জে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় আইনশৃঙ্খলা রক্ষায় সিসিটিভি ক্যামেরা স্থাপন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামই আমাদের প্রেরণাঃ যুবদল নেতা রাব্বি

রূপগঞ্জ সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেন সদর ইউএনও

নিহতের পরিবারকে ঈদ উপহার পাঠালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তির দাবি

error: Content is protected !!