Monday , 9 March 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রতিবেদক
AlorDhara24
March 9, 2026 8:47 am

মোঃ নুর নবী জনি ষ্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।
রোববার দুপুর দেড়টা থেকে ৩ টা পর্যন্ত উপজেলার কাঁচপুর বাজারে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজান মাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে। এর পরিপ্রেক্ষিতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযান চলাকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দুই দোকানী কে পণ্যের বিক্রয় তালিকা না রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম জানান, রমজান মাস উপলক্ষে বাজারগুলোতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে। তবে সোনারগাঁয়ে তুলনামূলকভাবে বাজার পরিস্থিতি ভালো রয়েছে। কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি এবং অবৈধ মজুত না করতে পারে- সেজন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহকারী কমিশনার ভূমির পেশকার বায়োজিদ,সোনারগাঁ থানা পুলিশের এসআই পারভেজসহ সঙ্গীও ফোর্স উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

চাষাঢ়ায় শুভ হত্যার ঘটনায় দ্রুত সাফল্য ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ জন

জনগণের সুখ-দুঃখ শুনে তাৎক্ষণিক উদ্যোগ ডিসি জাহিদের ব্যতিক্রমী কার্যক্রম

শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা

ভারতে সংসদ ভবনের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি

গাজায় নিহত হয়েছেন প্রায় অর্ধশত ফিলিস্তিনি

নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের নিচ থেকে ৬টি ওয়ান শুটার গান উদ্ধার

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে-শ্বাসরোধে হত্যার অভিযোগ

গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় নিম্নমানের খাবার বিক্রির অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা

মিরপুরে দগ্ধ হয়ে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল আব্দুল্লাহ

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

error: Content is protected !!