Monday , 9 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

আপনাদের উপস্থিতি সমর্থনের প্রতিফলন: ইইউ দূতদের প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
AlorDhara24
December 9, 2024 10:40 am

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের উদ্দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আপনারা যে এখানে একত্রিত হয়েছেন, এটি সত্যিই প্রশংসনীয়। এটি বাংলাদেশের প্রতি আপনাদের রাজনৈতিক সমর্থন, অর্থনৈতিক সহায়তা, নৈতিক সমর্থন এবং অন্যান্য সহায়তার প্রতিফলন।

সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। দুপুর ১২টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

 

প্রধান উপদেষ্টা বলেন, মাত্র চার মাস আগে আমরা এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাই। তখন বহু শিক্ষার্থী নির্মমভাবে হত্যার শিকার হয়েছিল।

এ ঘটনা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। এর মাধ্যমে আগের সরকারকে ক্ষমতা থেকে সরানো সম্ভব হয়।

পরে সেই সরকারের প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যান।

তিনি বলেন, শিক্ষার্থী ও সাধারণ জনগণের আন্দোলনের মাধ্যমে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যারা নির্বাচনের আগ পর্যন্ত দেশ পরিচালনা করবে। নির্বাচনের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, গত ১৬ বছরের দমন-পীড়নের পর মানু আবেগের প্রকাশ স্পষ্ট। জোরপূর্বক গুমের করুণ কাহিনিগুলো একের পর এক সামনে এসেছে। পুরো অর্থনীতিকে এমন এক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, তা প্রায় ধসে পড়ার পথে।

অধ্যাপক ইউনূস বলেন, প্রতিবেদনটির একটি কপি আপনারা পেয়েছেন। এর তথ্যগুলো দেখলে বোঝা যায়, সেই সময় পরিস্থিতি কেমন ছিল। প্রতি বছর দেশ থেকে প্রায় এক বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নিহতের পরিবারকে ঈদ উপহার পাঠালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা

সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১১

শ্যামলীতে রাস্তা আটকে দিলেন অভ্যুত্থানে আহতরা

স্বৈরাচারী পালিয়ে গেলেও লেজ রয়ে গেছে: তারেক রহমান

বিশ্বজুড়ে ঈদ উদযাপনের প্রস্তুতি চললেও উৎসবের আমেজ নেই গাজায়

রাজনীতিবিদ-সাংবাদিকদের মধ্যে স্বচ্ছতা-বোঝাপড়া থাকলে সমাজ এগিয়ে যায়: জামায়াত আমির

ঝালকাঠিতে পরিত্যক্ত জমিতে তুলা চাষে সাফল্য

সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

error: Content is protected !!