Thursday , 13 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা কামরুল ইসলাম-এর জন্মদিন

প্রতিবেদক
AlorDhara24
August 13, 2026 10:44 am

ডেস্ক রিপোর্টঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নেজারত শাখার নাজির এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি (ঢাকা)এর কার্যকরী সভাপতি এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামের আজ শুভ জন্মদিন।

দিনটি উপলক্ষে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি শাখার নাজির হিসেবে মুহাম্মদ কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে নিষ্ঠা,সর্বোচ্চ পেশাদারিত্ব, সর্বোচ্চ দায়িত্ববোধ ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। প্রশাসনিক কার্যক্রমে নিয়ম-শৃঙ্খলা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখার কারণে তিনি নারায়ণগঞ্জের সর্বমহলে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

একইসঙ্গে সরকারি কর্মচারীদের বৃহত্তম প্ল্যাটফর্মের বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি (ঢাকা) কার্যকরী সভাপতি ও জেলা সভাপতি হিসেবে তিনি কর্মচারীদের অধিকার, কল্যাণ এবং পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখছেন। সংগঠক হিসেবে তাঁর দক্ষতা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতার কারণে তিনি কর্মচারী মহলে পরিচিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।

জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, কামরুল ইসলাম সবসময় সেবাপ্রার্থীদের সঙ্গে বিনয়ী আচরণ এবং দাপ্তরিক কাজে সময়ানুবর্তিতার উদাহরণ তৈরি করেছেন।এমনকি প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ না হওয়া পর্যন্ত রাত যতই হোক কাজ শেষ করে যাওয়ার নজির রেখে যাচ্ছেন। সংগঠনের নেতৃবৃন্দের মতে, তাঁর নেতৃত্বে সরকারি কর্মচারীদের মধ্যে ঐক্য ও পেশাগত মর্যাদাবোধ বৃদ্ধি পেয়েছে।

এই বিশেষ দিনে বিদ্যুৎ টাইমস-এর পক্ষ থেকে মুহাম্মদ কামরুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বিদ্যুৎ টাইমস নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এক বিবৃতিতে বলেন, দায়িত্বশীলতা ও মানবিক গুণাবলির সমন্বয়ে তিনি যে আদর্শ স্থাপন করেছেন তা নতুন প্রজন্মের কর্মকর্তাদের জন্য অনুকরণীয়। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

জন্মদিনে তাঁর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা—আগামী দিনগুলোতে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

মুহাম্মদ কামরুল ইসলামের জন্মদিনে মহান আল্লাহর কাছে তাঁর সুখ, শান্তি ও সমৃদ্ধিময় জীবন প্রার্থনা করেছেন অনেকে।

আলোরধারার পক্ষথেকে জন্মদিন শুভেচ্ছা । আগামীর প্রতিটি দিন আপনার জীবনে ভয়ে আনুক নতুন  সাফল্য।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে আমরা সরে যাবো: তৌহিদ হোসেন

টিউলিপসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

৭০ জঙ্গিসহ ৭০০ বন্দি এখনও পলাতক: আইজি প্রিজন

ডিএমপির ৮ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে নতুন কৌশলে ছাত্রদল

আমের কার্টনের আড়ালে ফেনসিডিল পাচার, ৩৭৭ বোতল উদ্ধার

জান্নাত-এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা

ব্যাংকিং খাতে সংস্কারের অভাবে ব্যবসাবাণিজ্য কঠিন পরিস্থিতিতে: মোহাম্মদ হাতেম

রূপগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি নারীর মৃত্যু ২০ লাখ টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা

error: Content is protected !!