Thursday , 26 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত

প্রতিবেদক
AlorDhara24
December 26, 2024 10:24 am

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোসরদের বিষয়ে অন্তর্বর্তী সরকার উদারতা দেখাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি সতর্ক করে বলেছেন, এই উদারতার পরিণাম জাতিকে অনন্তকাল ভোগাবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় হাসনাত এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিজমের এনাবলারদের (ফ্যাসিবাদের দোসর) বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে।

 

 

হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবেলররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে ‘সিমপ্যাথি গেইন’ ক্যাম্পেইন চালাচ্ছে।

 

তিনি এমন প্রচারণা থামানোর আহ্বান জানিয়ে বলেন, এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ।

আজকে আমলা আগামীকাল অন্য কেউ।

 

জনপ্রশাসন সংস্কারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কমিশন গঠন করা হয়েছে।

 

 

গত ১৭ ডিসেম্বর এক সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনপ্রধান আবদুল মুয়ীদ চৌধুরী জনপ্রশাসনে উপসচিবদের পদোন্নতি দিতে পরীক্ষা নেওয়া এবং এ পদে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের কোটা ৭৫ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করবেন বলে জানান।

 

আবদুল মুয়ীদ চৌধুরীর এই বক্তব্যে আমলারা ক্ষুব্ধ হন। এমনকি গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীতে রীতিমতো ব্যানার টানিয়ে সভা করেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক প্রায় দেড় হাজার কর্মকর্তা। প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে সরকারের প্রতি এমন অবস্থান চাকরিবিধি ও শিষ্টাচারের লঙ্ঘন বলে মনে করেন বিশ্লেষকরা।

 

 

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ফতুল্লায় ১০ পুরিয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন টিআই এম এ করিম

রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা

‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ ফ্যাক্টচেকিং বাদ দিচ্ছে মেটা

গাজায় ৭২ ঘণ্টায় নিহত প্রায় ৬০০

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে নারায়ণগঞ্জের ফুটবলারদের জার্সি বিতরণ

আলহাজ্ব আব্দুল হাশেম মাস্টারের স্ত্রী মরহুমা মমতাজ বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কুলখানির আয়োজন

মিতালী মার্কেটের বিদ্যুৎ সংকট, বিশুদ্ধ পানি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

শাপলা চত্বর গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভ, ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ

error: Content is protected !!