Sunday , 29 November 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অগ্নিসংযোগ ও লুটপাট
  3. অন্যান্য
  4. আওয়ামী লীগের  চালে ফেসে গেলেন বিএনপি প্রভাবশালী নেতাকর্মীরা
  5. আড়াইহাজার
  6. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  7. ওয়াজ ও দোয়ার মাহফিল
  8. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  9. খেলা
  10. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  11. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  12. চাদাবাজী
  13. চাষারা
  14. ঝালকাঠি
  15. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০

হিরাঝিলে ভাঙচুরের ঘটনা আওয়ামী লীগের  চালে ফেসে গেলেন বিএনপি প্রভাবশালী নেতাকর্মীরা

প্রতিবেদক
AlorDhara24
November 29, 2026 9:37 am

হিরাঝিলে ভাঙচুরের ঘটনা আওয়ামী লীগের  চালে ফেসে গেলেন বিএনপি প্রভাবশালী নেতাকর্মীরা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

সাম্প্রতিক নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকায় একটি টিনসেট বাড়ি রাতের অন্ধকারে নিজেরা ভেঙে প্রতিপক্ষ প্রকৃত জায়গার মালিক কে ফাঁসানোর জন্য এক অভিনব কৌশলে নাটক তৈরী করেছে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভাবে জায়গা দখলে থাকা স্বৈরাচার আওয়ামী লীগের দোসর,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি শিব্বির আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ সম্পাদক ইকবাল হোসেন এবং জাতীয় পার্টির সিদ্ধিরগঞ্জ থানার সহ সভাপতি জয়নাল আবেদীন গং।
‎
‎উক্ত ভাংচুরের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক, সিদ্ধরগ্জ- সোনারগাঁও আসনের সাংসদ, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির,নারায়ণগঞ্জ মহানগর এনপিপির নেতৃবৃন্দ তাদের নাটক না বুঝে তাদের কে বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা করে সিটি করপোরেশনের পক্ষ থেকে ঘর নির্মাণ করে দিবে,ও আইনে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।
‎
‎তারা কেউ এক বার ও ভাবেনি কারা এই ঘটনা ঘটালো,এই জায়গার প্রকৃত মালিক কে,গতো ১৭ বছর এই আওয়ামী দোসরদের কারনে এই জায়গায় আসতে পারে নি,এখনো বিষয়টি নিয়ে কোর্টে বিচারাধীন। মজার বিষয় হলো উক্ত বিরোধ নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় পেয়েছে যাঁরা জমির দখলে নাই অর্থাৎ এখন যাঁরা তাদের জমি বলে নাটক করছে তাদের বিরুদ্ধে। মহামান্য সুপ্রিম কোর্ট তার রায়ে স্পষ্ট বলে দিয়েছে এই জমির মালিক জমিলা এবং আনোয়ারা কে বুঝিয়ে দিতে। সাথে যতবছর ধরে অবৈধভাবে দখল করে আছে, তার ক্ষতিপূরন দিয়ে দিতে।
‎
‎এতো কিছুর পর ও শুধু আওয়ামী লীগের সন্ত্রাসী শিব্বির,ইকবাল, জয়নালরা এতোই ক্ষমতাধর ছিলো, প্রকৃত মালিক তার জায়গায় আসতে পারে নি। ছাত্রজনতার আন্দোলনে বিতাড়িত শেখ হাসিনা ও তার দোসরদের পলায়নের পর অনেকের মতো হয়তো এরা আশায় বুক বেধেছিলো এবার তারা তাদের প্রকৃত মালিকনার দখল বুঝে পাবে।এখন দেখে যেই লাউ সেই কদু।
‎
‎অর্থাৎ জমি পাওয়া তো দূরের কথা উল্টো ভাংচুরের নাটক করে প্রকৃত জায়গার মালিক সহ এলাকার কিছু শান্তি প্রিয় লোকের নামে মামলা দিয়ে হয়রানি করছে। এবং মিথ্যা সংবাদ প্রচার করছে। কারা করছে মিথ্যা সংবাদ প্রচার। একটু খতিয়ে দেখুন আওয়ামী লীগ দোশদের  সাথে কাদের সম্পর্ক ভালো ছিল।
‎
‎মাননীয় সাংসদ, জেলা পরিষদের প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক, পুলিশ সুপার নারায়ণগঞ্জ আপনারা দুই পক্ষের কাগজ পত্র দেখার প্রয়োজন ছিলো কিনা এবং প্রকৃত পক্ষে রাতের অন্ধকারে কারা ভাঙলো সেটা গোপনে তদন্ত করা,আর এই দখলবাজ কারা? তারা কি সরকার ও প্রশাসন কে ঝামেলায় জড়ানোর  জন্য করছে কিনা?
‎
‎আমাদের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাননীয় প্রশাসকের  নিকট প্রশ্ন আপনি কার জায়গায় বুঝিয়ে দিচ্ছেন কাগজপত্র না দেখে আবার ঘর নির্মাণ করে দিবেন। আগে যাচাই করুন এই জায়গার  প্রকৃত মালিক কারা তারপরে আপনি জায়গা বুঝিয়ে দিন  জায়গার মালিক কে আপনারা যাচাই না করে  প্রকৃত মালিকের জায়গা বুঝিয়ে না দিয়ে আওয়ামী লীগের দোসরকে  জায়গা বুঝিয়ে দিচ্ছেন  জায়গার মালিক কি সিটি করপোরেশন নাকি।
‎
‎আপনিসহ যারা এখানে আসছেন সবাই এই আওয়ামী সন্ত্রাসীদের সাথে কত টাকার চুক্তি হয়েছে জানিনা  তা নাহলে অন্যের জায়গায় আওয়ামী দখলবাজদের ঘর উঠিয়ে দেওয়ার আপনি কে?নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সন্রাসী শিব্বির, ইকবাল, জয়নাল গংদের অবৈধ দখল ধরে রাখতে মরিয়া সিদ্ধিরগঞ্জে ও নারায়ণগঞ্জর বেশ কিছু  বিএনপির নেতারা।  গোপন সূত্রে জানা যায় সিদ্ধিরগঞ্জে প্রভাবশালী কিছু ব্যক্তি মোটা অংকের বিনিময় শিব্বির জয়নাল ও আওয়ামী লীগের  দোসরদেরকে   সেল্টার  দিচ্ছে আপনারা একটু খতিয়ে দেখুন এ প্রভাবশালী  কারা। আওয়ামী লীগের দোসর  শিবির ও জয়নাল দের সাথে কারা যোগাযোগ করছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু খতিয়ে দেখুন
‎

সর্বশেষ - বাংলাদেশ

error: Content is protected !!