Wednesday , 28 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সিদ্ধিরগঞ্জে ১০ তলা ভবন নির্মাণে বাধা, চাঁদা না পেয়ে হামলা

প্রতিবেদক
AlorDhara24
October 28, 2026 12:33 pm

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ১০ তলা ভবনের কাজে বাধা, চাঁদা দাবি এবং চাঁদা দিতে অস্বীকার করায় এক ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ৯০ হাজার টাকা ও এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি হাউজিং ফকিরবাড়ী এলাকায় এ অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাপ্পি আহম্মেদ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা ও হামলাকারীরা হলেন, নাসিক ৪ নম্বর আটি হাউজিং ফকিরবাড়ী এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে মুরাদ হোসেন (৪০) ও একই এলাকার আজিমুদ্দিন মেম্বারের ছেলে রমজান হোসেন (৪৫), মৃত মনির হোসেনের ছেলে মো. রাজা (৩৪), মুরাদ হোসেনের ছেলে সোহান (১৮) এবং মালেক (৫৫)সহ একটি সন্ত্রাসী বাহিনী এই হামলা চালায়।
অভিযোগ সূত্রে জানা যায়, বাপ্পি আহম্মেদ ও তাঁর পরিবার আটি হাউজিং এলাকায় বসবাস করেন। প্রায় এক মাস আগে সেখানে তাঁদের একটি ১০ তলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। অভিযোগ, নির্মাণকাজ শুরুর পর অভিযুক্তরা নির্মাণস্থলে গিয়ে বাপ্পি আহম্মেদ, তাঁর বাবা ও আত্মীয়স্বজনকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেন। একই সঙ্গে তাঁদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে । চাঁদা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।

অভিযোগে আরও বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় বাপ্পি আহম্মেদ বাসা থেকে বের হয়ে নির্মাণাধীন ভবনের সাইটে গেলে রমজান হোসেন তাঁকে গালিগালাজ ও আপত্তিকর মন্তব্য করেন। একপর্যায়ে অন্য অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে তাঁর কাছে থাকা নির্মাণকাজের জন্য আনা ৯০ হাজার টাকা ও গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যান।
বাপ্পির চিৎকার শুনে তাঁর বাবা সাবেক সেনাসদস্য মো. মনির হোসাইন (৬০) এবং ছোট ভাই সিয়াম (১৮) এগিয়ে এলে তাঁদেরও মারধর করে। এ সময় রাজা কাঠের স্টাম্প দিয়ে সিয়ামের মাথার ডান পাশে আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, এ ঘটনায় উভয় পক্ষ থেকে দুটি অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অভ্যুত্থানে নিহতরা ‘জুলাই শহীদ’ ও আহতরা ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতি পাবেন

মাদারীপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

নারায়ণগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র (NJU) উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন ডিসি রায়হান কবির

সিদ্ধিরগঞ্জে দীর্ঘ ১৭ বছর হাসিনা বিরোধী আন্দোলনে জেল জুলুমের শিকার বিএনপি নেতা মোজাম্মেল

গাজায় আরও দুই হাসপাতালে ইসরায়েলি হামলা, ৩০ ফিলিস্তিনি নিহত

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

তিন চাকার বাহনের দাপটে সড়কে ঝরছে তাজা প্রাণ

error: Content is protected !!