Monday , 30 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

গাজায় আরও দুই হাসপাতালে ইসরায়েলি হামলা, ৩০ ফিলিস্তিনি নিহত

প্রতিবেদক
AlorDhara24
December 30, 2024 5:33 am

গাজায় গত ২৪ ঘণ্টায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় আরও ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রবিবার (২৯ ডিসেম্বর) গাজায় যে ৩০ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়, তার মধ্যে গাজা সিটির আল-ওয়াফা হাসপাতালে হামলায় সাতজন নিহত হয়।

এই সময় নিকটবর্তী আহলি হাসপাতালকেও গোলাবর্ষণ করা হয়েছে।

 

এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৫১৪ জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

চলমান এই হামলায় আরও অন্তত এক লাখ ৮ হাজার ১৮৯ জন ব্যক্তিও আহত হয়েছেন।

 

গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩০ জন নিহত এবং আরও ৯৯ জন আহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

 

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। ইসরায়েলি  হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

হাদির হত্যা: “আংশিক বিচার” নামক পরিচিত বৃত্তেই ঘুরছে নাতো?

হাসিনা উৎখাতে ছিল না আমেরিকা!

বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র হত্যা মামলার আসামি হয়েও মেঘনা ডিপো এলাকায় সালাউদ্দিন মাহাজনের অবাধ বিচরণ প্রশাসন নীরব—ক্ষুব্ধ স্থানীয়রা

জেলে যেতে হলে যাব, তবুও প্রিপেইড মিটার বসাতে দেব নাঃ অ্যাডভোকেট মাসুম

জাতীয় যুব দিবসে টংগীবাড়ী উপজেলা কার্যালয়ের নানা কর্মসূচি

​পথশিশুদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি মাওলানা মইনুদ্দিন আহমাদের

গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

শহীদ ওসমান হাদীর ত্যাগই আমাদের প্রেরণা: রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির দোয়া মাহফিল !

নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ

অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে ডিসির কঠোর নির্দেশনা

error: Content is protected !!