Saturday , 17 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সদরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

প্রতিবেদক
AlorDhara24
October 17, 2026 7:11 am

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে প্রতি শনিবারের ন্যায় আজ শনিবার সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন। এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে শিয়াচর এলাকায় ওয়াপদা খালে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ১০০টি বৃক্ষরোপণ করা হয়। এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি খালের আশপাশের পরিবেশ উন্নয়ন এবং জনসাধারণের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এ জন্য প্রয়োজন সবার সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। বাড়ির আশপাশ, ড্রেন, নালা ও খালে জমে থাকা পানি অপসারণ করতে হবে এবং মশার প্রজননস্থল নিয়মিত ধ্বংস করতে হবে। পরিচ্ছন্নতা অভিযানকে অভ্যাসে পরিণত করতে হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে বাড়ির আশপাশ, ড্রেন, নালা, খাল ও অন্যান্য স্থানে জমে থাকা পানি অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে এ ধরনের রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; এ জন্য প্রয়োজন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সম্মিলিত সচেতনতা।

উপজেলা নির্বাহী অফিসার জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ ও ডেঙ্গুমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কাম্য।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!