Tuesday , 13 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান

প্রতিবেদক
AlorDhara24
October 13, 2026 1:02 pm

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকা দখলমুক্ত ও অবৈধস্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল ১৩অক্টোবর মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ-বিন-শফিক। অভিযানে অবৈধ স্থাপনাসহ ছোট-বড় সহস্রাধিক অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়েছে।

এ সময় নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল রিপন, আব্দুল আজিজ মাস্টার, আব্দুল জলিল, আরিফুল ইসলাম ইমন উপস্থিত ছিলেন।
মহাসড়কের দুই পাশে কাঁচাবাজার, মাছ, সবজি, কাপড়, জুতা ও ফলের পসরা সাজিয়ে ব্যবসায়ীরা কেনাবেচা করে আসছিলেন। কেউবা ভ্যানগাড়িতে তাদের পণ্য বিক্রি করেছেন। এ কারণে মহাসড়ক সরু পথে পরিণত হয়ে যানজট পোহাতে হয় দূরপাল্লার যানবাহনকে।

সাওঘাট থেকে ভুলতা পর্যন্ত মহাসড়কের একপাশে কাঁচাবাজার ও অপর পাশে কাপড়, জুতা, ফলের দোকানদারদের দখলেই ছিল। ভুলতা ও গোলাকান্দাইল ফ্লাইওভারের নিচে প্রতিনিয়ত কলা, ডাব ও আখ বিক্রেতাদের শতাধিক ভাসমান দোকানিদের ছিল দখলে।

এছাড়াও মহাসড়ক জুড়ে পিকআপ ভ্যান, সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, প্রাইভেটকারের একাধিক স্ট্যান্ড ছিল।
ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে গোলাকান্দাইল-সাওঘাট এলাকা পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা এসকল অবৈধ স্ট্যান্ড, দোকানপাট বিভিন্ন স্থাপনা ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। গত ১২অক্টোবর সোমবার মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তাতে অনেক ব্যবসায়ী নিজেরাই তাঁদের দোকানপাট ও স্থাপনা সরিয়ে নেয়।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকা ফুটপাত দখলমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ৪০জন স্বেচ্ছাসেবী মহাসড়ক যানজটমুক্ত রাখতে নিয়মিত কাজ করবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ত্যাগী নেতা অধ্যাপক মামুন মাহমুদকে মন্ত্রী হিসেবে দেখতে চায় নারায়ণগঞ্জবাসী

নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির

জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায়

র‍্যাব-১১’র অভিযানে নারায়ণগঞ্জে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেফতার ৫

আহত সাংবাদিক সোনালীর খোঁজ নিল জেলা প্রশাসন, দিল আর্থিক সহায়তা

নারায়ণগঞ্জে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইসলামি দলের ১৬ প্রার্থী বৈধ

ছোট ভাইয়ের প্রতারণা মামলায় কারাগারে প্রতারক বড় ভাই জহিরুল

ফতুল্লায় যৌথ মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ৩ জনের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জন: সাধন চন্দ্রের নামে দুদকের মামলা

error: Content is protected !!