Saturday , 10 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বন্দরের কলাগাছিয়া ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান-মেম্বার প্রার্থী ঘোষণা

প্রতিবেদক
AlorDhara24
October 10, 2026 8:32 am

​নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আল্লাহর আইন ও সৎ লোকের শাসন বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চেয়ারম্যান ও ইউপি সদস্য (মেম্বার) প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এতে কলাগাছিয়া ইউনিয়নে ক্বারী মাওলানা নুরুল আমীনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
​শুক্রবার (৯ অক্টোবর) বাদ মাগরিব কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সহযোগী সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থিতা ঘোষণা করা হয়। ​সম্মেলনে চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের নাম ঘোষনা করা হয়। মনোনীত মেম্বার প্রার্থীরা হলেন ১ নং ওয়ার্ড: মো. আবু সাঈদ ফরাজী, ​৩ নং ওয়ার্ড: মো. রিপন সরদার ​৫ নং ওয়ার্ড: মো. জামাল উদ্দিন, ​৬ নং ওয়ার্ড: মাওলানা শাহাদাত, ​৭ নং ওয়ার্ড: মো. নজরুল ইসলাম আমিনী ​৮ নং ওয়ার্ড: মাওলানা রফিকুল ইসলাম।
​এসময় কলাগাছিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি এডভোকেট শাহ আলম শাহীনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মুফতি জাহাঙ্গীর আলম।
তিনি বলেন বন্দর কলাগাছিয়া ইউনিয়নে একজন আলেমকে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করা হয়েছে এটা অত্যান্ত ভাগ্যের বিষয়। আমরা সবাই দ্বীন বিজয়ে আন্দোলনকে বেগবান করতে মাওলানা নুরুল আমিন ভাইকে বিজয়ী করবোই ইনশাআল্লাহ।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকীসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সোনারগাঁয়ে ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের অভিযান,৪ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে গৃহবধূ হত্যার দুই আসামি গ্রেফতার: র‌্যাব-১১

আকাশ প্রধানের আয়োজনে ৮ নং ওয়ার্ডে গণমিলন মেলা অনুষ্ঠিত |

নড়াইলে চলছে সরকারি গাছ কাটার মহোৎসব, মামলার পরও থামছে না

নাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট জেলা কমিটি

সুন্দর শৃঙ্খল সমাজ গঠনের অঙ্গীকার .. বীর মুক্তিযোদ্ধার সন্তান

নারায়ণগঞ্জ সাহিত্য উৎসবে দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক জহিরুল বিদ্যুৎ

সিদ্ধিরগঞ্জে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের উদ্যোগে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

স্থানীয় পর্যায়ে বিতরণ করা সরঞ্জাম সেখান থেকেই কেনা হবে: দুর্যোগ উপদেষ্টা

নির্বিঘ্নে নববর্ষবরণে র‌্যাবের ১৫ পদক্ষেপ

error: Content is protected !!