Wednesday , 7 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অগ্নিসংযোগ ও লুটপাট
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  8. খেলা
  9. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  10. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  11. চাদাবাজী
  12. চাষারা
  13. ঝালকাঠি
  14. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  15. ধর্ম

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, শত বছর ধরে একসঙ্গে বসবাসঃ রাকিব

প্রতিবেদক
AlorDhara24
October 7, 2026 6:25 am

নিজস্ব সংবাদদাতাঃ শারদীয় শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি এর মিলনায়তনে এ শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ফাউন্ডেশন এর চেয়রাম্যান ও স্ট্রাকট্টি গ্রুপ বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর রাকিবুল ইসলাম রাকিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন- আপনাদের জন্য বিশেষ যে-সকল প্রণোদনা রয়েছে সে-গুলো আপনারা পাবেন। বিগত দিনগুলোতে যা হয়েছে সে-গুলো ছিলো একটা খেলা। তারা আমাদের কাছ থেকে আপনাদের দুরে রাখার জন্য বিভিন্ন ধরনের ছক আঁকতো। ২৪ পরবর্তী ২টা পূজায় আপনারা দেখেছেন, আমরা আপনাদের সাথে ছিলাম এবং বিভিন্ন সহযোগিতা করেছি। আপনাদেরকে সহযোগিতা ও সেবা করার জন্য, আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। যেহেতু আমাদের একটি সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে, তা-ই আপনাদের যে-কোনো প্রয়োজনে জানাবেন, আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করবো।
তিনি আরও বলেন- বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে শত শত বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষরা একত্রে বসবাস করে আসছে। আমরা কখনোই হিন্দু-মুসলিম বিবেচনা করিনি, সবসময় বলেছি আমরা সবাই ভাই ভাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ। সম্প্রদায়ের উর্ধ্বে গিয়ে তিনি একটি দেশ গঠনের জন্য কাজ করে চলেছেন।
উক্ত অনুষ্ঠানে ও-ই সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, আবুল কাউছার আশা, সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর বিএনপি নেতা কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, সহ-সভাপতি গৌতম মিত্র, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অভয় কুমার রায়, সদস্য সচিব কার্তিক ঘোষ, অর্থ সম্পাদক জীবন সাহা, প্রচার সম্পাদক জীবন ঘোষ, সদস্য গোতম কুমার, নিতাই বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আবৃত্তিশিল্পী সবুজ রায়ের পিতার মৃত্যুতে শোকের ছায়া

শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য বশির আহম্মেদ

বন্দরে ‘ইন্নত আলীর ওয়াক্‌ফ এস্টেটে’ নতুন মোতাওয়াল্লী নিয়োগ, জমি দখলমুক্ত করতে সাইনবোর্ড স্থাপন

রূপগঞ্জের সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

রূপগঞ্জে ডাকাতচক্রের সরঞ্জাম উদ্ধার, প্রবাসী মুক্ত

রূপগঞ্জে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ এখন নিরাপদ খাদ্য ও রপ্তানি

নাটকীয়তার অবসান: শেষ পর্যন্ত ধানের শীষ কালামের হাতেই

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক, চুরি ও বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার ১৩

টেবিলের নিচে টাকা দেওয়ার থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

৮২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

error: Content is protected !!