ফতুল্লা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাব্বির হোসেন নামে ৩০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করা হয়।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর বিকেল সোয়া ৫টার দিকে ফতুল্লা থানাধীন চর কাশিপুর এলাকার শামসুল হকের মোড় থেকে ডিগ্রীরচর ঘাটে যাওয়ার সড়কে জনৈক মোঃ মামুনের অটোরিকশা গ্যারেজের সামনে অভিযান চালানো হয়।
এ সময় ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার বাসিন্দা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।



















