Thursday , 21 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বন্দরে ‘ইন্নত আলীর ওয়াক্‌ফ এস্টেটে’ নতুন মোতাওয়াল্লী নিয়োগ, জমি দখলমুক্ত করতে সাইনবোর্ড স্থাপন

প্রতিবেদক
AlorDhara24
May 21, 2026 9:11 am

​বন্দর  প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ‘ইন্নত আলী ওয়াক্‌ফ এস্টেট’ (ই.সি.নং-১২২৮৯) পরিচালনার জন্য নতুন মোতাওয়াল্লী নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয়ের এক অফিসিয়াল চিঠির মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
​
এস্টেটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনার স্বার্থে স্থানীয় শাহী মসজিদ এলাকার মোক্তার হোসেনের স্ত্রী এবং জান মোহাম্মদ প্রধানের ছোট মেয়ে মোসাঃ লুৎফন নাহার ডালিয়া-কে আগামী ৩ (তিন) বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্বভার গ্রহণের পরদিনই তিনি ইন্নত আলী ওয়াক্‌ফ এস্টেটের ১ শত ১ শতাংশ জমি দখলমুক্ত করতে আনুষ্ঠানিকভাবে তিনটি পৃথক স্থানে সাইনবোর্ড স্থাপন করেন।
​
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওয়াক্‌ফ অধ্যাদেশ, ১৯৬২ এবং সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী ৯টি বিশেষ শর্তে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— প্রতি অর্থবছর ৩০শে জুনের মধ্যে নির্ধারিত ওয়াক্‌ফ কন্ট্রিবিউশন (০৫%) আবশ্যিকভাবে ওয়াক্‌ফ প্রশাসক বরাবর পরিশোধ করতে হবে এবং প্রতি বছর ১৫ই জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী বছরের আয়-ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব দাখিল করতে হবে। এছাড়া এস্টেটের সকল প্রকার আর্থিক লেনদেন বাধ্যতামূলকভাবে তফসিলি ব্যাংক হিসাবের মাধ্যমে পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

​একই সাথে ওয়াক্‌ফ সম্পত্তির মালিকানা স্বত্ব (Record of Rights) বজায় রাখা, এস্টেটের বিচারাধীন মামলাসমূহ পরিচালনায় যথাযথভাবে প্রতিদ্বন্দ্বিতা করা এবং মূল ওয়াকিফ যে ধর্মীয় উদ্দেশ্যে সম্পত্তি ওয়াক্‌ফ করেছিলেন, সেই মোতাবেক ধর্মীয় কাজে ব্যয় নিশ্চিত করার বিষয়েও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
​
উল্লেখ্য, গত ০৬ মে ২০২৬ তারিখে বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসনের সহকারী ওয়াক্‌ফ প্রশাসক (চ.দা.) মো: রেজাউল করিম সরকার স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ জারি করা হয়। নতুন মোতাওয়াল্লী নিয়োগের পর স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, লাখ টাকায় ধামাচাপা

প্রথমবারের মতো যুদ্ধবিরতির পক্ষে বললেন জেলেনস্কি, তবে…

ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জে শ্রদ্ধা ও নানা আয়োজনে পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস

ডিজিটাইজেশন ও জনবান্ধব এবং হয়রানিমুক্ত নাগরিকসেবা দানের জন্য মাইগভ প্ল্যাটফর্ম এর শুভ উদ্বোধন

টেবিলের নিচে টাকা দেওয়ার থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি

সর্বাত্মক যুদ্ধের সতর্কতা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

আড়াইহাজারে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, আহত ১

error: Content is protected !!