Thursday , 1 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
AlorDhara24
October 1, 2026 3:56 pm

নিজস্ব প্রতিবেদকঃ ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ডিসি অফিস সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভায় জেলা প্রশাসক বলেন, প্রবীণরা আমাদের সমাজের সম্পদ, আমাদের ইতিহাসের জীবন্ত দলিল। তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে আজকের সমাজ গড়ে উঠেছে। প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, বর্তমান সরকার প্রবীণদের কল্যাণে বয়স্ক ভাতা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রবীণদের অধিকার সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। পরিবার ও সমাজে প্রবীণদের যাতে কোনোভাবেই অবহেলা বা বৈষম্যের শিকার হতে না হয়, সেদিকে সকলকে সচেতন থাকতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, শেষ বয়সে প্রবীণদের একাকীত্ব দূর করে তাদের মানসিকভাবে ভালো রাখতে পরিবারের সদস্যদের আন্তরিক হতে হবে। প্রবীণবান্ধব সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংগঠনের নারায়ণগঞ্জ জেলা নেতৃবৃন্দ ৫০ ঊর্ধ্ব কফি হাউস শেষ বেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রবীণ সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জে পুলিশের ব্লক রেইড: নারীসহ ১০ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তাজু তমি কার আওয়ামীলীগের নাকি বিএনপির?

​সাফল্যের অগ্রযাত্রায় এস আই শফিক, উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর

কঠিন বিপদে মৃত্যু না চেয়ে যে দোয়া পড়বেন

নাসিকের প্রায় ১ হাজার কোটি টাকার বাজেট আসছে অগ্রাধিকার পানি, জলাবদ্ধতা ও পরিচ্ছন্নতায়

জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সম্পর্কিত প্রস্তাব গৃহীত

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য পদ পেলেন সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি 

দায়িত্ব বুঝে নিলেন নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান

রূপগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি খলিল সিকদার, সম্পাদক আলম হোসেন

রূপগঞ্জে মারকাযুর নূর তাহ্ফিজুল কুরআন মাদ্রাসায় হাফেজদের দস্তারবন্দী সম্মেলন অনুষ্ঠিত

error: Content is protected !!