Thursday , 17 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদক
AlorDhara24
September 17, 2026 11:50 am

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ “মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ+ সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর (বুধবার) সকালে শহরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এস এস সি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি। কেবল জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়েই দায়িত্ব শেষ হয়ে যায় না; বরং মেধা, সততা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
তিনি বলেন দেশের রাজনীতি করে, নিজে, ছেলেকে দেশে পড়ায় না। একটু কাশি হইলেও সিঙ্গাপুরে চিকিৎসা দিতে নিয়ে যায়। দেশের মন্ত্রীরা, এমপিরা যখন ঢাকা মেডিকেল কলেজে, নারায়ণগঞ্জের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবে, সেদিনই এই দেশটায় কেবলমাত্র উন্নত হবে বলে ধরে নেয়া যায়।
কিছু হলে—শেখ হাসিনা বলে ডিসেম্বরে দেশে আসবে, ভাওতাবাজ একটা রাজনৈতিক দল ছিল এটা। যার ছেলে, মেয়ে, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, তার চাচতো ভাই, খালতো ভাই, তালতো ভাই যা আছে—একটারও ছেলে-মেয়ে এই দেশে থাকতো না। সবগুলোকে বিদেশে, বিদেশী পাসপোর্ট দিয়ে দিছে। দেশে আনার কোনো দরকার নাই।
​কিন্তু দেশের রাজনীতি করে মানুষের ঘাড় মটকে ২৩৪ বিলিয়ন ডলার ১৫ বছরে পাচার করেছে! দেশে কত টাকা লুটপাট করেছে, কত ব্যাংক ডাকাতি করেছে—এগুলোর হিসাব বাদ, শুধু ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে, যা দিয়ে বাংলাদেশের পদ্মা সেতুর মতো ১০ থেকে ১২টা পদ্মা সেতু বানানো সম্ভব ছিল!”
তিনি আরো বলেন সুতরাং আমরা বলতে চাই, আমাদের ভেতরে যেন সেই সততাগুলো গ্রো-আপ করে। ইসলামী ছাত্রশিবির তার জন্মলগ্ন থেকে, ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারি থেকে যে মানুষগুলোকে তৈরি করেছে, সেই মানুষদেরকে আমরা বলতে পারি বুকে হাত দিয়ে—তারা দুর্নীতির সাথে জড়িত না, স্বজনপ্রীতির সাথে জড়িত না। এই মানুষগুলো সরকারি যে দপ্তরেই কাজ করুক না কেন, বেসরকারি যেখানেই চাকরি করুক না কেন, তারা সততার সাথে, তাদের বুদ্ধিমত্তা দিয়ে জাতিকে উন্নত করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে।
​নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী আমীর আবদুল জব্বার বলেন এই অর্জনকে কাজে লাগিয়ে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে হবে। শুধু দরকার নৈতিকতার পরিবর্তন।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, মহানগরী জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আব্দুল মোমিন, সাবেক মহানগর শিবির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম সাঈদ সারোয়ারসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
​আলোচনা সভা শেষে উপস্থিত ৪০০ প্লাস জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ায় লরিচাপায় দুজন নিহত

সামাজিক উদ্যোগে রোপণ করা সুপারি গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি

কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাব থেকে ১১ সদস্যের অব্যাহতি

নারায়নগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নতুন বাংলাদেশ বির্নিমানের জন্য যুব উৎসব শীর্ষক কর্মশালা

সর্বাত্মক যুদ্ধের সতর্কতা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত

আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি: মনির হোসাইন কাসেমী

বঙ্গবন্ধু সাফারি পার্ক: প্রকল্প বাতিলের কারণ

বঙ্গবন্ধু সাফারি পার্ক: প্রকল্প বাতিলের কারণ

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি তোলারাম কলেজ

অন্নপূর্ণা-১ অভিযানে যাচ্ছেন পর্বতারোহী বাবর আলী

error: Content is protected !!