Monday , 6 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপগঞ্জে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রতিবেদক
AlorDhara24
July 6, 2026 3:06 pm

মোঃ আবু কাওছার মিঠু: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), রূপগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের
সভাপতিত্বে এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য গ্রামীণ উন্নয়নের কোনো বিকল্প নেই।

টেকসই পল্লী উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং আধুনিক সুযোগ-সুবিধা গ্রামাঞ্চলে পৌঁছে দিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হলে গ্রাম হবে আরও সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল।
অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং অংশগ্রহণকারীদের মাঝে চারা বিতরণ করা হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি নদভী কারাগারে

মহানবী(সাঃ)-এর আদর্শেই মিলবে মুক্তি -আল্লামা বাহাদুর শাহ্

কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাব থেকে ১১ সদস্যের অব্যাহতি

ফতুল্লায় থানা থেকে লুট হওয়া শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ আটক ১ জন

যদি আমরা ব্যর্থ হই, তাহলে বাংলাদেশ আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না

সোনারগাঁওয়ে দালালের খপ্পরে ৬ যুবক, লিবিয়ায় নিয়ে নির্যাতন, ক্ষতিপূরণ দাবি

প্রথম রমজানেই জমজমাট চকবাজারের ইফতার বাজার

তিন ঘণ্টার চেষ্টায় উত্তরার রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে

এপ্রিলে অপরিবর্তিত থাকছে এলপিজির দাম

মাদক ব্যবসার প্রতিবাদ করায় সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতাকে কুপিয়ে জখম

error: Content is protected !!