Sunday , 6 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ট্রাফিক ইনচার্জ আব্দুল করিমকে বিদায় সংবর্ধনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের

প্রতিবেদক
AlorDhara24
September 6, 2026 1:47 pm

দীর্ঘদিনের কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ বদলিজনিত বিদায় উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে জেলার ট্রাফিক ইনচার্জ (প্রশাসন) মো. আব্দুল করিম শেখ কে।

রবিবার ৬-৯-২৬ইং দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন মোঃ করিম শেখ কে এবং ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সম্মাননা প্রদানকালে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ জেলার ট্রাফিক ব্যবস্থাপনায় মো. আব্দুল করিম শেখ দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। যানজট নিরসন ও সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠায় তার অবদান উল্লেখযোগ্য। একজন কর্মকর্তা হিসেবে তিনি যে পেশাদারিত্ব দেখিয়েছেন তা নতুন কর্মস্থলেও জেলার সুনাম বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, বদলি চাকরির একটি অংশ। তবে যেখানেই থাকুন না কেন, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন—এই প্রত্যাশা করি।

সম্মাননা গ্রহণ করে ট্রাফিক ইনচার্জ (প্রশাসন) মো. আব্দুল করিম শেখ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, নারায়ণগঞ্জে কাজ করার সময় জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা ও সহকর্মীদের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি তা আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব। নারায়ণগঞ্জের মানুষের ভালোবাসা ও পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া দায়িত্ব পালন সম্ভব ছিল না।

তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও নাগরিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। নতুন কর্মস্থলেও একই মনোবল নিয়ে কাজ করে যাব।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতার প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বিদায় জানানো হয় ট্রাফিক ইনচার্জ মো. আব্দুল করিম শেখ কে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আদমজী বিহারী ক্যাম্পে যুবকের ওপর হামলা, অভিযুক্ত মাদক কারবারিরা প্রকাশ্যে

ছোটপর্দায় আজকের খেলা

মাদ্রাসা শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ

আনন্দ উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আমরা ৯৭ নারায়ণগঞ্জের আত্মপ্রকাশ

নারায়ণগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বান্দরবানে শতভাগ হোটেল-মোটেল বুকড, খালি নেই বাসের সিটও

রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী

আড়াইহাজারে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, আহত ১

ট্রেনের টিকিট কেটেও গন্তব্যে যেতে পারছেন না যাত্রীরা

error: Content is protected !!