Friday , 4 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জ সদরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
AlorDhara24
September 4, 2026 1:28 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর নারায়ণগঞ্জ সদর উপজেলা পর্বকে উৎসবমুখর ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকবৃন্দ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে বালক গ্রুপে ৭২টি এবং বালিকা গ্রুপে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
গ্রুপ পর্যায়ের খেলাগুলো উপজেলার ৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ওসমানী পৌর স্টেডিয়ামে।

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “প্রধানমন্ত্রীর নামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া চর্চা ও শৃঙ্খলাবোধ তৈরি করবে। একটি সুষ্ঠু, উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মাধ্যমে সদর উপজেলা থেকে সেরা দল বাছাই করা হবে।”

তিনি শিক্ষক ও ক্রীড়া সংগঠকদের খেলোয়াড়দের নিবন্ধন, মাঠ প্রস্তুতি ও শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।
উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর দেশব্যাপী পর্দা উঠবে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতার।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ভুইগড় রুপায়নে মসজিদে হামলা, ১৭ দিনেও গ্রেফতার নেই আসামী, এসপির নির্দেশকেও পাত্তা দিচ্ছেনা ওসি

সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির বেলায়েতের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

বাজার নিয়ন্ত্রণে সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে: বুলবুল

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে কাউন্সিল ইকবালের নজর কাড়া শোডাউন

অনিয়মের অভিযোগে কুবি রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি

মহান শহীদ দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

টি আই আবু নাঈমের বিরুদ্ধে সাইনবোর্ডে চাঁদাবাজি ও মসজিদ ভাঙ্গার হুমকির অভিযোগ

কেন্দ্রীয় যুব দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে আনন্দ র‍্যালী

রিয়াজউদ্দিন বাজারে কাপড়ের গুদামে আগুন

error: Content is protected !!